প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য দ্রুততম সময়ের মধ্যে বিদেশে যাবেন। তবে কোথায় যাবেন, কোন হাসপাতালে চিকিৎসা নেবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।
রোববার (১৮ আগস্ট) দুপুরে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে ডা. জাহিদ এসব কথা জানান।
তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা এখন পর্যবেক্ষণ করা হচ্ছে। যথাসময়ে তাকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া হবে।
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহতদের দেখতে হাসপাতালে আসা বলে জানান ডা. জাহিদ। বিএনপির পক্ষ থেকে আহতদের চিকিৎসায় সব ধরনের সহায়তা করা হবে বলে জানান তিনি।
ডা. জাহিদ বলেন, সাড়ে ৭০০’র বেশি মানুষ এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে অনেকেই বাড়ি ফিরে গেছেন। আবার অনেকের দীর্ঘমেয়াদে চিকিৎসা প্রয়োজন। বর্তমানে ১১ জন রোগী দুই চোখে দেখছেন না। তাদের আরও উন্নত চিকিৎসা প্রয়োজন।

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে
২ দিন আগে
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে