প্রতিবেদক, রাজনীতি ডটকম

এবার আর দিনের ভোট রাতে হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, এবার নির্বাচন কমিশনই হবে জনগণের পক্ষে জয়ী। জনগণের খেলার মধ্যদিয়েই নির্বাচন হবে এবং সেটিই হবে সঠিক গণতন্ত্রের প্রতিফলন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত ‘আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদ’ সমাবেশে তিনি এ কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা ও মানুষের অধিকার পদদলিত হয়েছে।
তিনি বলেন, সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব মিথ্যা মামলা থেকে খালাস পেয়েছেন, এটি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একটি বড় পদক্ষেপ।
সমাবেশে গণতন্ত্র ফোরামের সভাপতি ভিপি ইব্রাহিম বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ দূর করেছি। এখন চাই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন।
গণতন্ত্র ফোরামের সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু অভিযোগ করে বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে একটি গুপ্ত সংগঠন ভূমিকা রেখেছিল। বর্তমানে সেই শক্তি আবারও নির্বাচনের রোডম্যাপ বানচাল করার ষড়যন্ত্র করছে। ওবায়দুর রহমান আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ভোট দিতে পারিনি। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য নির্বাচনের বিকল্প নেই।
সভায় আনুপাতিক প্রতিনিধিত্বমূলক (পিআর) নির্বাচন নিয়ে বিএনপি যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ বলেন, প্রতিনিধিত্বমূলক নির্বাচন করার নামে নির্বাচন বানচালের নানা রকম ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু এটি হতে দেওয়া যাবে না।
আয়োজিত এ সমাবেশে বিএনপি ও গণতন্ত্র ফোরামের অঙ্গসংগঠনের নেতারা বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র উপায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এই সময় বক্তারা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, এটি হত্যার উদ্দেশ্যে হামলা।
সমাবেশে বক্তারা আরও বলেন, নির্বাচন অবশ্যই সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকারের অধীনে হতে হবে। ‘রাতের ভোট’ আর হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।
প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক কাজী মনির, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল সিরাজী এবং মাগুরা-২ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী রিয়াজ উদ্দিন আহমেদ।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে