প্রতিবেদক, রাজনীতি ডটকম

সেনাপ্রধানকে বিতর্কিত করার কোন সুযোগ নেই। সেনানিবাস ও সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুন্ন জাতির জন্য ভালো হবে না বলে মন্তব্য করেন বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
শনিবার (২২ মার্চ) বিকেলে লক্ষ্মীপুর জেলা ওলামা দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সেনাপ্রধানকে বিতর্কিত না করাটাই দেশের জন্য ভালো। উনি উনার জায়গায় আছে, উনার জায়গায় থাকবে। কিন্তু কিছু বিতর্ক ছড়িয়ে পড়ছে। এই বিতর্ক ঠিক হচ্ছে না। ৫ ও ৬ আগস্ট উনি আমাদের মতোই দেশের জন্য দায়িত্ব নিয়েছেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, দেশে গভীর চক্রান্ত চলছে। ১৭ বছর কষ্ট করলাম, অত্যাচার-নির্যাতনের হাত থেকের বাঁচার জন্য। লড়াই করলাম ভোটের জন্য। এখন সেই ভোট নিয়ে চক্রান্ত চলছে। এই চক্রান্ত মেনে নেবো না। মেনে নেওয়া হবে না, কোন সুযোগ দেওয়া হবে না। আমাদের ঘাম, শ্রম ও রক্ত আছে। লক্ষ লক্ষ নেতাকর্মী জেল খেটেছি, অত্যাচারিত ও নির্যাতিত হয়েছি। আমাদের আসল স্বার্থ হচ্ছে দেশটাকে রক্ষা করা ও সুন্দর একটি বাংলাদেশ গড়ে তোলা। সে টার্গেটে পৌঁছতে হলে একটি গণন্ত্রের শক্ত ভিত প্রয়োজন।
তিনি আরও বলেন, আমাদের গণতন্ত্রকে নষ্ট করে দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। গণতান্ত্রিকভাবে একটি নির্বাচন হলে কেউ না কেউ ক্ষমতায় আসবে, দেশ শাসন করবে। জনগণের দল হিসেবে এটা বিএনপি আশা করতে পারে। স্বাভাবিক কারণে এটি কিছু লোকের ভালো লাগবে না। যাদের এতোদিন ভালো লাগেনি তারা পালিয়ে গেছে।
জেলা ওলামা দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ এমরানের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা নুরুল আলমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ ও জেলা স্বেচ্ছা সেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন প্রমুখ।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে