প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন-নির্যাতন ও নির্জন কারাগার থেকে বেগম খালেদা জিয়ার রোগের সূচনা হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ-জুমা পল্টন দলীয় কার্যালয়ের সামনে দোয়া অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তিনি ফ্লাই করতে পারবেন কিনা চিকিৎসকরা নিশ্চিত করলেই তাকে লন্ডন নেওয়া হবে। কারাগারে চিকিৎসার অভাবে খালেদা জিয়ার এই অবস্থা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিজের সারাটা জীবন উৎসর্গ করেছেন। বিগত সরকার তার প্রতি যে অন্যায় আচরণ করেছে, দীর্ঘ ছয় বছর কারাগারে ছিলেন তিনি, এর মধ্যে দুই বছর নির্জন কারাগারে ছিলেন। সবার সন্দেহ সেখান থেকেই তার এই রোগের সূচনা।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া কয়েক সপ্তাহ ধরে গুরুতর অবস্থায় হাসপাতালে রয়েছেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অত্যন্ত উচ্চমানের চিকিৎসকরা তার চিকিৎসা করছেন। কিন্তু এই চিকিৎসা আরও উন্নত হাসপাতালে করা প্রয়োজন বলে তাকে ইংল্যান্ডের হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার ব্যাপারে মির্জা ফখরুল বলেন, ‘চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করছেন এবং আশা করা যায় কাতার থেকে কাল এয়ার অ্যাম্বুলেন্স এলে পরশু (৭ ডিসেম্বর) তাকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হতে পারে।’

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
১ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
১ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
১ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
১ দিন আগে