গাজীপুর প্রতিনিধি

বিএনপি নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন, দলীয়করণের কারণে বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার শিক্ষার মান উন্নয়ন দৃশ্যত কোনো উন্নয়ন করেনি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও অবহেলা করেছে। তাদের সময়ে শিক্ষার কারিকুলাম সময় উপযোগী ছিল না। যে কারণে শিক্ষাকে কাঙ্ক্ষিত পর্যায়ে নেওয়া যায়নি। দুর্নীতি ও লুটপাট করা ছিল তাদের একমাত্র উদ্দেশ্যে। দুর্নীতির কারণে আজকে দেশ ও সমাজ ধ্বংস হয়ে গেছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী (ছাতির বাজার) উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে শিক্ষার্থীদের মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দ্যেশে তিনি বলেন, তোমাদেরকে লেখাপড়ার প্রতি মনোযোগী হয়ে বাবা-মার স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। সমাজে প্রতিষ্ঠিত হতে না পারলে হতাশা আসবে। সেই হতাশা পরিবার, সমাজ, দেশের উপর প্রভাব পড়বে। অভিভাবকদেরকে উচিত তাদের সন্তানের প্রতি সুদৃষ্টি রাখা। সন্তানেরা লেখাপড়ায় মনোযোগী আছে কি না সেদিকে খেয়াল রাখা। পড়াশোনার পাশাপাশি তাদের খেলাধুলা করারও সুযোগ দিতে হবে।
নবম শ্রেণির শিক্ষার্থী মাহমুদা রহমান ও নিলা আক্তার তাদের বক্তব্য বলেন, কোন শিক্ষার্থী নিজ থেকে মনযোগী না হলে শিক্ষক বা বিদ্যালয় থেকে ওই শিক্ষার্থীকে মনযোগী করতে পারবে না। শিক্ষার্থীদেরকে লেখাপড়ায় মনযোগী করার জন্য স্মার্টফোন ব্যবহার থেকে বিরত থাকতে হবে।
টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বশির আহমেদ কাজলের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক কাউসার আহমেদের পরিচালনায় অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন শ্রীপুর ইউসিসিএ (বিআরডিবির) সভাপতি সাংবাদিক এস এম মাহফুল হাসান হান্নান, শিক্ষক আবু নাসের মোল্লা, টি এম জহিরুল ইসলাম, সালমা আক্তার, আবুল কালাম আজাদ, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক রায়হানুল ইসলাম আকন্দ, অভিভাবকদের পক্ষে কবিরুল ইসলাম, মাহফুজুর রহমান, লিটন ফকির প্রমুখ। সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে