আন্তর্জাতিক আইন অনুযায়ী পানির হিস্যা দিতে হবে : আমির খসরু

প্রতিনিধি, লক্ষ্মীপুর

ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যার চুক্তি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আইন অনুযায়ী পানি হিস্যা আমাদের পাওয়া। আন্তর্জাতিক আইন অনুযায়ী পানির হিস্যা আমাদেরকে দিতে হবে।

শনিবার (২৪ আগস্ট) দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজে আশ্রয় নেওয়া ভুক্তভোগীদের দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

খসরু বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার যখন আসবে, যদি জনগণ বিএনপির পক্ষে রায় দেয়- আমরা আমাদের পক্ষ থেকে বিষয়টি নিষ্পত্তি করার চেষ্টা করবো। আশা করি নিষ্পত্তি করতে আমরা পারবো। এটি যুগ যুগ ধরে দেশের মানুষের প্রত্যাশা। আমাদের পরস্পরের প্রতি স্বার্থ ও সম্মান রেখে এগুলো সমাধান করতে হবে। একচেটিয়া কোনো সমস্যা সমাধান হয় না।

বিএনপির এ নেতা আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে লক্ষ্মীপুরসহ বন্যা কবলিত এলাকায় বিএনপির স্বেচ্ছাসেবীরা নিয়োজিত আছে। এটি অব্যাহত থাকবে। বন্যার্তদের খাওয়া-ধাওয়া, জামা-কাপড় ও দেখাশোনা থেকে শুরু করে পুনর্বাসনের জন্য আমাদের ক্ষুদ্র ক্ষমতায় আমরা পরিপূর্ণভাবে তা করছি। যতক্ষণ বন্যার্তদের পুনর্বাসন সম্পন্ন না হবে বিএনপির উদ্যোগ অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, এ বন্যায় সার্বক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি থাকবে। ত্রাণ সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। আমাদের নেতাকর্মীদের সেভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে। বিএনপি এখন ক্ষমতায় নেই। এরপরও বন্যার্তদের সার্বিক পুনর্বাসনের জন্য বিএনপি পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করবো। আগামী দিনে আপনাদের জন্য সর্বোচ্চ ব্যবস্থা করা হবে।

আমির খসরু ভুক্তভোগী নারী-পুরুষের সঙ্গে কথা বলেন। বিএনপির উদ্যোগে নারীদের মাঝে শাড়ি ও ভুক্তভোগী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক হাছিবুর রহমান, সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ ও লক্ষ্মীপুর পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে