প্রতিবেদক, রাজনীতি ডটকম

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অপপ্রচার কিংবা মানহানিকর তথ্য ছড়ানোর আশঙ্কার কথা তুলে ধরে এসব কার্যক্রম রোধে নির্বাচন কমিশনের (ইসি) কঠোর ভূমিকা দাবি করেছে বিএনপি।
দলটির মতে, প্রযুক্তির অপব্যবহার নির্বাচন প্রক্রিয়া ও গণতন্ত্রের জন্য গুরুতর হুমকি সৃষ্টি করতে পারে।
রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিনের সঙ্গে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেন, 'উন্নয়ন ও সমৃদ্ধির ক্ষেত্রে প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। তবে প্রযুক্তির অপব্যবহার সমাজ, সভ্যতা ও উন্নয়ন সবকিছুর জন্যই ক্ষতিকর। কেউ যদি এআই বা অন্যান্য প্রযুক্তিগত মাধ্যম ব্যবহার করে অপপ্রচার চালায় কিংবা মানহানিকর তথ্য ছড়ায়, সে ক্ষেত্রে নির্বাচন কমিশনকে শক্ত অবস্থান নিতে হবে।'
নজরুল ইসলাম খান জানান, এ বিষয়ে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর নিজস্ব ব্যবস্থাপনা ও নজরদারি কাঠামো রয়েছে। এসব প্রতিষ্ঠান সমন্বিতভাবে প্রযুক্তিগত অপপ্রচার রোধে সক্রিয় থাকবে বলে ইসি আশ্বাস দিয়েছে।
তিনি আরও বলেন, 'অপপ্রচার পুরোপুরি বন্ধ করার প্রক্রিয়া সময়সাপেক্ষ হলেও দ্রুত ফ্যাক্টচেকের মাধ্যমে ভুয়া তথ্য শনাক্ত করা গেলে নেতিবাচক প্রচারণার ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। শুধু নৈতিকতা বা ভদ্রতার ওপর নির্ভর করলে হবে না। যারা এ ধরনের অপপ্রচারে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানিয়েছে বিএনপি।'

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
১ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
১ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
১ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
১ দিন আগে