ডেস্ক, রাজনীতি ডটকম

দীর্ঘ ১৭ বছর পর বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন পুত্রবধূ ডা. জোবাইদা রহমান। তবে শাশুড়ি বউ একসাথে এক বাড়িতে উঠছেন না। খালেদা জিয়া ‘ফিরোজায়’ উঠলেও জোবাইদা রহমান উঠবেন ‘মাহবুব ভবনে’।
রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ‘মাহবুব ভবন’। বাড়িটি জোবাইদা রহমানের প্রয়াত বাবা সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের। অসুস্থ মাকে সেবা দিতেই বাবার বাড়িতে উঠবেন তিনি।
এরিমধ্যে বাসার পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ শেষ হয়েছে। জোবাইদার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতেও বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে বাড়িটিতে।
এছাড়া বাড়ির চারপাশে নজরদারি বাড়ানো হয়েছে। বাড়িটির দায়িত্বে থাকবেন সিএসএফ সদস্যরা, সঙ্গে থাকবেন পুলিশও। জোবাইদা রহমানের যাতায়াত ও নিরাপত্তার জন্য পৃথক যানবাহনের ব্যবস্থাও করা হয়েছে।
এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের ভাড়া বাসা ফিরোজায় পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমানের গুরুতর অসুস্থতার পর আদালতের নির্দেশে চিকিৎসার জন্য তাকে লন্ডনে পাঠানো হয়। সে সময় তার সঙ্গে যান স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
ওয়ান-ইলেভেনের সেনাসমর্থিত সরকারের আমলে এই পরিবারটি দেশ ছাড়ে এবং দীর্ঘদিন ধরে তারা লন্ডনে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে