উগ্র সাম্প্রদায়িকতা ও ধর্মীয় রাজনীতির বিকাশ হলো ফ্যাসিবাদের চূড়ান্ত পর্যায়: রিজভী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

উগ্র সাম্প্রদায়িকতা ও ধর্মীয় রাজনীতির বিকাশকে ফ্যাসিবাদের চূড়ান্ত পর্যায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ দুপুরে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে এ আয়োজন করা হয়।

এ সময় রিজভী বলেন, ‘ফ্যাসিবাদের চূড়ান্ত পর্যায় হলো উগ্র সাম্প্রদায়িকতা ও উগ্র ধর্মীয় রাজনীতির বিকাশ, যা গণতান্ত্রিক সমাজব্যবস্থার জন্য ভয়াবহ ক্ষতিকর হতে পারে। ’

তিনি আরও বলেন, ‘এ দেশের মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আবার টেলিভিশনে নাটক দেখে, গান শোনে। মানুষের জীবনযাপন বহুমাত্রিক। অথচ একপাক্ষিক আধিপত্য চাপিয়ে দিলে তা নতুন ধরনের ফ্যাসিবাদের জন্ম দেবে। ’

জামায়াতে ইসলামীর কর্মকাণ্ডের প্রসঙ্গে রিজভী বলেন, ‘ইসলাম অনেক আগেই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। তাই মওদুদী মতবাদ প্রচারের চেষ্টা করলে জনগণেরও বক্তব্য জানানোর অধিকার রয়েছে। ’

যারা অভ্যুত্থানে ছিলেন, তাদের অনেকে এখন সাংস্কৃতিক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছেন অভিযোগ জানিয়ে তিনি বলেন, ‘বিএনপি বরাবরই দেশের মাটি ও মানুষের সঙ্গে মিশ্রিত রাজনৈতিক-সাংস্কৃতিক চর্চার ধারক। ’

দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সাম্প্রতিক নির্বাচনের মাধ্যমে জাতীয়তাবাদী শক্তিকে নির্মূলের নীল নকশা সাজানো হচ্ছে কিনা- এমন প্রশ্নও তোলেন বিএনপির এই নেতা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ডাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, উপাচার্য ‘কোড অব কন্ডাক্ট’ জারি করে সাবেকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছেন, যা একচেটিয়া নির্বাচনের ইঙ্গিত বহন করছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাকসু) নির্বাচন নিয়েও তিনি সমালোচনা করে জানান, ব্যালট পেপার সরকারি প্রেসে ছাপানোর সুযোগ থাকলেও একটি বেসরকারি প্রতিষ্ঠানে ছাপানো হয়েছে, যার মালিক একটি বিশেষ রাজনৈতিক দলের ঘনিষ্ঠ। এতে রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আঁতাতের অভিযোগ তোলেন তিনি।

রিজভী জানান, জাবির শিক্ষকরা এসব অনিয়ম দেখে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন, যা দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার জন্য ভয়াবহ অশনি সংকেত।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে