বার বার কারানির্যাতনেই মাখনের অকাল মৃত্যু হয়েছে : রিজভী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বার বার কারানির্যাতনেই ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও ভাসানটেক থানা বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া মাখনের অকাল মৃত্যু হয়েছে ।

আজ শুক্রবার রাজধানীর ভাসানটেকে বাদ আছর গোলাম কিবরিয়া মাখনের নামাজের জানাযায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন করতে গিয়ে তার ওপর সরকারের ভয়াবহ নিপীড়ন চলে। একাধিকবার সে কারানির্যাত হয়। এ ছাড়া বার বার গ্রেপ্তারের পর পুলিশি নির্যাতনও চলে তার ওপর।

তিনি বলেন, আমি কারাগারে গেলে তার সঙ্গে দেখা হয়েছিল। তার ওপর যে ভয়াবহ নির্যাতন হয়েছিল সে বর্ণনা আমাকে সে শুনিয়েছিল। আজকে তার অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তার মতো সাহসী নেতার মৃত্যুতে যে শুন্যতা তৈরি হয়েছে তা সহজে পুরন হবার নয়। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি ও পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

জানাজার নামাজে আরও অংশ নেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার, ক্রীড়া সম্পাদক আমিনুল হক, দপ্তরে সংযুক্ত নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দীন আলম,তারিকুল আলম তেনজিং, যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মামুন হাসান, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

১ দিন আগে

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে