প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে ‘সংগ্রামী নেতা’ হিসেবে অভিহিত করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
শনিবার (১৮ অক্টোবর) বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে তারেক রহমান সমাজকল্যাণ ফোরামের আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আপনি নাহিদ নন, আপনি এনসিপি নন, আপনি বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার একজন সংগ্রামী নেতা। আপনার প্রতি আমাদের সম্মান থাকবে। কিন্তু এই সম্মান যদি আগামী নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়, তাহলে সেই সম্মান অক্ষুণ্ণ থাকবে কিনা-এই প্রশ্ন যেন জনগণের কাছে না যায় প্রিয় ভাই আমার।
জয়নুল আবদিন ফারুক আরও বলেন, আসুন আমরা ভাই ভাই। আমরা ওই জুলাই সনদে অঙ্গীকার করব। আমরা আজ জনগণকে প্রতিশ্রুতি দেব—এই জুলাই সনদে যা লেখা আছে, যেই দলই ক্ষমতায় আসুক না কেন, অক্ষরে অক্ষরে তা পালন করব।
বিএনপি-জামায়াতের মধ্যে রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে উল্লেখ করে তিনি বলেন, গতকালকের ঐকমত্য কমিশনের সনদে স্বাক্ষরের মাধ্যমে আপনারা প্রমাণ করেছেন, আপনারাও বাংলাদেশকে ভালোবাসেন। আর ১৬ বছরের হাসিনার ঘৃণ্য কাজকে আপনারা মেনে নিতে পারেননি বলেই বৃষ্টিভেজা হাতে সনদে স্বাক্ষর করেছেন।
সভায় সভাপতিত্ব করেন জিসফ-এর সভাপতি মনজুর রহমান ভূঁইয়া।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
১ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে