প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আগামী মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
রোববার (৪ মে) তিনি জানান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন থেকে রওনা হবেন খালেদা জিয়া।
আগামীকাল সোমবার (৫ মে) যাত্রা শুরু করে মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহন করা বিমানটি অবতরণ করবে।
শায়রুল কবির খান আরও বলেন, তার আগমন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে যাতে অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে সড়কের দুই পাশে দাঁড়িয়ে কোনো যানজট সৃষ্টি না করে এক হাতে জাতীয় পতাকা ও অন্য হাতে দলীয় পতাকা নিয়ে তাকে বরণ করে নেন।
নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরছেন দেশনেত্রী। এ উপলক্ষে নেতাকর্মীরা সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানাবেন। তিনিও নেতাকর্মীদের এক হাতে জাতীয় পতাকা অন্য হাতে দলীয় পতাকা রাখতে বলেছেন।
সাধারণ জনগণের চলাচলের সুবিধার্থে বিমানবন্দর থেকে কাকলী পর্যন্ত মূল সড়ক এড়িয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের অনুরোধ জানিয়েছেন মির্জা ফখরুল।
তিনি আরও জানান, হিথরো বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান মাকে বিদায় জানাবেন। নেত্রীর সফর সঙ্গী হিসেবে থাকবেন তার দুই পুত্রবধূ।
গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে যুক্তরাজ্যের লন্ডনে যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেখানে প্রথম ১৭ দিন তিনি লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন। এরপর ২৫ জানুয়ারি থেকে তিনি তারেক রহমানের বাসভবনে অবস্থান করছিলেন। দীর্ঘ সময় পর এবার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেন তিনি।
খালেদা জিয়ার অসুস্থতার কথা জেনে তার সম্মানে নিজের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছিলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সেই এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফিরবেন আপোষহীন খ্যাত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস ও আর্থরাইটিসসহ একাধিক জটিল রোগে ভুগছেন খালেদা জিয়া।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে