স্বৈরাচারমুক্ত করেছি, এখন সময় দেশ গড়ার: তারেক রহমান

লালমনিরহাট প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা দেশ স্বৈরাচারমুক্ত করেছি। এখন সময় দেশ গঠনের। আমাদের শুধু মেধাবী ডাক্তার, ইঞ্জিনিয়ার থাকলেই চলবে না, মেধা দিয়ে পেশাদার খেলোয়াড়ও তৈরি করতে হবে।

বৃহস্পতিবার বিকালে লালমনিরহাট সদর উপজেলার শহিদ আবুল কাশেম কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত শহিদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আগামী দিনে মেধা দিয়ে ভালো পেশাদার খেলোয়াড় তৈরি করতে হবে। ভালো সাংস্কৃতিক ব্যক্তিত্ব তৈরি করতে হবে এবং সেটা করতে হলে আমাদের পরিকল্পনা করতে হবে।

তিনি বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় এলে যে খেলা দেশে-বিদেশে জনপ্রিয় এরকম ৮-১০টি খেলাকে আমরা বাছাই করব। এরপর এ দেশের মাটি থেকে, এ দেশের সন্তানদের ভেতর থেকে সেসব খেলার জন্য ভালো খেলোয়াড় বের করে নিয়ে আসব। তাদের আমরা প্রশিক্ষণ দিয়ে আন্তর্জাতিক মানের করে গড়ে তুলব। যাতে আমরা দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসতে পারি।

তারেক রহমান বলেন, আমাদের সমাজে একটি ধারণা আছে পড়ালেখা করতে হবে। পড়ালেখা করে ভালো ইঞ্জিনিয়ার-ডাক্তার হতে হবে। আমাদের সামাজিক গঠনই এরকম; কিন্তু আমি মনে করি, একজন যার মধ্যে খেলোয়াড় হিসেবে মেধা আছে তাকে যদি আমরা পেশাদার হিসেবে তৈরি করতে পারি তাহলেও সে তার পরিবারকে সহায়তা করতে পারে। আমরা পেশাদার সাংস্কৃতিককর্মী হিসেবে গড়ে তুললেও অনেক মানুষের কর্মসংস্থান হবে।

তিনি আরও বলেন, শহিদ জিয়ার ক্ষমতায় নতুন কুড়ি নামে একটি অনুষ্ঠান চালু ছিল; যার লক্ষ্য ছিল বিভিন্ন বিষয়ে প্রতিভাবানদের খুঁজে বের করা। আগামীতে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে এমন প্রতিভাবানদের বের করে প্রশিক্ষণের মাধ্যমে তাদের জাতীয় ও আন্তর্জাতিক মানের করে গড়ে তোলা হবে।

এ সময় তিনি তার দলীয় নেতাদের উদ্দেশে বলেন, এখানে আপনারা আজ যা দেখে গেলেন সেই অনুযায়ী সারা দেশে এমন উদ্যোগ গ্রহণ করবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও দলের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে