প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বাংলাদেশের মূল আদর্শ গণতন্ত্র। কিন্তু আজকে বাংলাদেশ স্বাধীনের ৫২ বছরেও দেশের গণতন্ত্র মৃত।
সোমবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তম এর মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ছাত্রদলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের মাজারে যান মঈন খান। সারা দেশে প্রতিবাদ মিছিল ও আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছেন ছাত্রদলের নেতাকর্মীরা। ১৯৭৯ সালের ১লা জানুয়ারি ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান।
শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর সময় উপস্থিত ছিলেন বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, ছাত্রদলের সহ-সভাপতি তানজিল হাসান, শেখ আল ফয়সাল, সাইফুজ্জামান, নিজাম উদ্দিন রিপন, করিম প্রধান রনি, এবিএম মাহমুদ সরদার, সাখাওয়াত হোসেন, সাইফুল ইসলাম তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস আলী রাহুল, এইচএম জাফর, আকন মামুন, জুয়েল মৃধা, নাজমুল হক, মাহমুদুল হাসান আল মারজান, কৃষিবিদ মো. সোহরাব হোসেন সুজন, মেহেদী হাসান,শ্যামলী আক্তার, সহ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রুবেল, সম্রাট, সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, সহ সম্পাদক নওরিন, রাজেস, সদস্য কাজী আজহার উদ্দিনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. আবদুল মঈন খান বলেন, ১৯৭৫ সালে আওয়ামী লীগ সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে একদলীয় বাকশাল শাসন কায়েম করেছিল শেখ মুজিবুর রহমান। আজকেও তারা অলিখিত বাকশাল কায়েম করেছে।
তিনি বলেন, নিউইয়র্ক থেকে প্রকাশিত বিশ্বখ্যাত ম্যাগাজিন ‘টাইম’ বলছে- বাংলাদেশে এখন যা চলছে সেটা বাকশাল-২। আজকে বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জেগে উঠেছে।
মঈন খান বলেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছেন- জনগণই সকল ক্ষমতার উৎস। সেজন্যই বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলন করছে। আমরা গ্রেনেডের শক্তিতে শক্তিশালী নয়, আমরা জনগণের শক্তিতে শক্তিশালী। ইনশাআল্লাহ আমরা শান্তিপূর্ণ প্রক্রিয়ায় বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো।

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
২ দিন আগে
শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে
২ দিন আগে
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে