নারী দিবসে পুলিশি বাধায় র‌্যালি করতে না পারার অভিযোগ মহিলা দলের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৮ মার্চ ২০২৪, ১৬: ২০
ছবি : সংগৃহীত

বিশ্ব নারী দিবসে পুলিশি বাধায় র‌্যালি করতে পারেনি বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী মহিলা দল।

আজ শুক্রবার (৮ মার্চ) সকালে সংগঠনটির নেতাকর্মীরা নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত হয়ে সংক্ষিপ্ত সমাবেশের পর র‌্যালি বের করলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ তাদের। এক পর্যায়ে নেতাকর্মীরা শ্লোগান দিয়ে পুলিশের বাধার প্রতিবাদ জানিয়ে দলীয় কার্যালয়ে চলে যায়।

এ বিষয়ে মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেন, ‘ এটা দুর্ভাগ্যজনক আজকে একটা নারী দিবস সেখানে পুলিশ নারীদের একটা শান্তিপূর্ণ মিছিল করতে দিলো না। দেশের নারী সমাজ কেমন আছে এটাই তার প্রমাণ। আজকে আমাদের শান্তিপূর্ণ র‌্যালি পণ্ড করে দেওয়ার ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।'

পুলিশের মহিলা শাখার এডিসি ফারজানা ইয়াসমিন বলেন, ‘‘ যেটা পারমিশন ছিলো ওনারা সমাবেশ করেছেন বক্তব্য দিয়েছেন সেখানে আমরা বাধা দেয়নি। যতটুকু পারমিশন ছিলো সেটা আমরা করতে দিয়েছি।”

র‌্যালি কেন করতে দিলেন না জানতে চাইলে তিনি বলেন, ‘‘ ওনারদের বক্তব্য দেওয়ার পারমিশন ছিলো বক্তব্য দিয়েছেন। আজকে জুম্মার সময় গাড়ি চলাচল করছে র‌্যালি করতে দিলে যানবাহন চলাচলের সমস্যা সৃষ্টি হবে। সেজন্য আমরা সেটা করতে দেইনি।”

বিশ্ব নারী দিবসে দেশের নারী সমাজকে অভিনন্দন জানিয়ে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘‘আজ দেশের নারীরা অবহেলিত, নির্যাতিত। আজকে তাদের দুরবস্থার কথা বলতে হয়। বাংলাদেশ আজকে একটা ধর্ষণের দেশে পরিণত হয়েছে। এমন কোনো দিন নাই, এমন কোনো মাস নাই, এমন কোনো সপ্তাহ নাই যখন দেশের নারীদের ওপর নির্যাতন চলছে, ধর্ষন চলছে।”

বাংলাদেশে নারীদের ক্ষমতায়নে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যুগান্তকারী পদক্ষেপগুলো তুলে ধরেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

২ দিন আগে

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে