দেশের মানুষ ভোটের খেলা দেখার অধীর আগ্রহ নিয়ে আছে: গয়েশ্বর

লালমনিরহাট প্রতিনিধি

সারা দেশের মানুষ ভোটের খেলা দেখার অধীর আগ্রহ নিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

শনিবার (২৩ নভেম্বর) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে চলমান শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আন্দোলন এখনও শেষ হয়নি। গণতন্ত্র কিন্তু এখনও আমাদের হাতের নাগালে নেই। সম্ভবনা কতটুকু বলতে চাই না। মানুষ বড় বড় সংস্কার কম বুঝে। কারণ এ সংস্কার দিয়ে মানুষের অভাব মেটে না। মানুষ বুঝে জিনিসপত্রের দাম বেশি। মানুষ চিৎকার দেয়, কবে সন্ত্রাস, মাদকমুক্ত দেশ হবে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার নিয়ে পুরোনোর দিনের একটি গান বলতে চাই। এই পথ চলা যদি শেষ না হয় তবে কেমন হত তুমি বলো তো? উল্টো দিকে তুমি বলো। আমি প্রধান উপদেষ্টাকে বলতে চাই, এই পথ চলা যদি শেষ না হয় তবে কেমন হবে আপনি বলুন, আপনি ভাবুন, আপনি উত্তর দিন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ওবায়দুল কাদের বলতেন খেলা হবে খেলা হবে। এ খেলা তিনি আর খেলতে পারছেন না। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের। তার খেলা কেমন হত তা আমরা দেখতে পারছি না।

এ সময় অন্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেন, লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক একেএম মমিনুল হকসহ রংপুর বিভাগের ১০টি সাংগঠনিক জেলা বিএনপির নেতা-কর্মীরা।

লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত এ টুর্নামেন্টে রংপুর বিভাগের ১০টি সাংগঠনিক জেলা বিএনপি অংশ নিচ্ছে। এ টুর্নামেন্টের প্রতিটি আসরে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকছেন। ২৮ নভেম্বর ফাইনাল খেলার মধ্যে দিয়ে এ আসরের সমাপ্তি ঘটবে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে