অবিলম্বে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে : দুলু

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘ওয়ান ইলেভেনের সরকার তাদের দুই বছরের শাসনামলে বারবার চেষ্টা করেও তারেক রহমানের বিরুদ্ধে কোনো অপরাধ প্রমাণ করতে না পারলেও আওয়ামী লীগ সরকার ক্ষমতার দাপটে ১০ ট্রাক অস্ত্র মামলা ও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তাকে দণ্ড দিয়েছে। অবিলম্বে এই সাজানো রায় আইনগতভাবে বাতিল করে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। তাকে দেশে আসতে আইনগতভাবে বাধা দেওয়া হচ্ছে। আইনের কথা বলে তাকে আর দেশে প্রবেশে বাধা দেওয়া যাবে না।’

সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সবার পরিবারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদানের অংশ হিসেবে নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ খাজুড়ায় রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত তিন শহীদ পরিবারকে সহযোগিতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

তিনি বলেন, ‘লক্ষ্মীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলামকে কুপিয়ে হত্যার পর টুকরো টুকরো করে লাশ মেঘনা নদীতে ভাসিয়ে দেওয়ার মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত কুখ্যাত সন্ত্রাসী আওয়ামী লীগ নেতা তাহের ও তার অনুসারী ১৯ জনকে এবং একইভাবে তার (দুলুর) নিজের ভাতিজা সাব্বির আহেমদ গামা হত্যা মামলায় নাটোরের ফাঁসির দণ্ডপ্রাপ্ত ২১ জনকে রাষ্ট্রপতির আদেশে বেকসুর খালাস দেওয়া হয়েছে। তারা মুক্তি পেয়ে ঘুরে বেড়াচ্ছে। তারা সরকারের কাছ থেকে নিয়মিত অনুদান পেয়ে আয়েশি জীবনযাপন করছে। দণ্ডপ্রাপ্ত এসব সর্বহারা সন্ত্রাসী জেল না খেটে কেউ জনপ্রতিনিধি হয়েছে, কেউ আবার কলেজে শিক্ষকতা করেছে। গত ১৫ বছর তারা নাটোরে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।’

সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সভাপতিত্বে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা প্রকৌশলী আশরাফ উদ্দীন বকুল, আহ্বায়ক আতিকুর রহমান রুমন, মিডিয়া সেলের সদস্য ফারজানা শারমিন পুতুল, সদস্যসচিব রহিম নেওয়াজ, যুগ্ম সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীন, বিএনপি নেতা কাজী শাহ আলম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি দুলু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিংড়ার শহীদ রমজান আলী, সোহেল রানা ও হৃদয়ের পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে