প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের মূল লক্ষ্যই হলো সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া। যার কারণে তাকে একটি মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে। এর সঙ্গে বেগম খালেদা জিয়ার কোনো সম্পৃক্ততা নেই।
মঙ্গলবার (২৫ জুন) দুপুরে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়ার লিভার সিরোসিস। তখন ডাক্তাররা বলেছিলেন- লিভার ট্রান্সপ্ল্যান্ট ছাড়া অন্য কোনো পথ নেই, যা বাংলাদেশের সম্ভব নয়।
বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সরকারের কোনো কৃতিত্ব নেই জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, যা করেছি আমরাই করেছি, পরিবার-দল করেছে। আমরা বিদেশ থেকে ডাক্তার নিয়ে এসেছিলাম। এটি সমাধান নয়। একমাত্র সমাধান, যেখানে তার সঠিক চিকিৎসা হবে, সেখানে পাঠানো।
তিনি বলেন, পরিবারের আবেদনে বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সব ব্যবস্থা হয়েছিল। ফাইনালি আবেদনটি যখন প্রধানমন্ত্রীর কাছে যায়, প্রধানমন্ত্রী তখন রিজেক্ট করেন। বিভিন্ন মিশনে আমরা চিঠি দিয়েছিলাম। তারা চেষ্টা করেছে। তারা বলেছে, স্যরি, তিনি (প্রধানমন্ত্রী) শুনবেন না।
মির্জা ফখরুল বলেন, বিএনপি সৃষ্টি হয়েছে দেশের সার্বভৌমত্বের স্বার্থে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে যা করা প্রয়োজন, বিএনপি তা-ই করবে। একটি কথা পরিষ্কার করে বলি, আমাদের আন্দোলন কিন্তু ভারতের বিরুদ্ধে নয়, এ সরকারের বিরুদ্ধে। ভারতের কাছ থেকে দাবি আদায়ে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে। পানির হিস্যা নিয়ে আলোচনা না করেই চুক্তি করে যাচ্ছে।
বিএনপি ভারতের কাছে বিক্রি হয়ে গেছে- সরকারি দলের এমন মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আমরা বিক্রি হলে তো সরকারেই থাকতাম। সরকারপ্রধান তো আগেই বলেছেন, আমি ভারতকে সবকিছু উজাড় করে দিয়েছি। উজাড় করে দিয়ে তো তিনি রেজাল্ট পাচ্ছেন। এবারও সব উজাড় করে দিয়ে এসেছেন, আবার রেজাল্ট পাবেন।

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
১ দিন আগে
শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে
২ দিন আগে
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে