স্বাধীনতা ও জাতীয় দিবসে ৩ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বৃহস্পতিবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন কমিটির সভার পর সংবাদ ব্রিফিংয়ে মেজর হাফিজ উদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন কমিটির সভার পর এক সংবাদ ব্রিফিঙে কমিটির আহ্বায়ক মেজর হাফিজ উদ্দিন আহমেদ একথা জানান।

কর্মসূচিগুলোর মধ্যে রশেছে, ২৫ মার্চ সকাল ১০টা থেকে ১২ টা পর্যন্ত নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা সমাবেশ এবং ২৭ মার্চ সকাল ১১টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভা।

২৬ মার্চ ভোরে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় সাভার জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাত্রা এবং সেখানে পুস্পমাল্য অর্পণ, সাভার থেকে ঢাকায় ফিরে শেরে বাংলা নগর দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ।

সারাদেশে জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়নে পর্যায়ের সকল কমিটি এবং দলের অঙ্গসংগঠনগুলোকে স্বাধীনতা দিবসের কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বিএনপির স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের দল। স্বাভাবিকভাবে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের দল সর্বোচ্চ মর্যাদা দিয়ে এই মহান স্বাধীনতা দিবসকে আমরা উদযাপন করতে চাই।

তিনি বলেন, একাত্তরের যুদ্ধ ছিলো গণতন্ত্র অর্জনের যুদ্ধ। আজকে তো দেশে গণতন্ত্র নাই, মানুষের মৌলিক অধিকার নাই, বাক স্বাধীনতা নাই, সংবাদপত্রের মতপ্রকাশের স্বাধীনতা নাই। পাঠ্যপুস্তকে বীরদের কথা লিখিত নাই। মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছে। আমরা বিএনপির তরফ থেকে ও মুক্তিযোদ্ধাদের তরফ থেকে স্বাধীনতা যুদ্ধে যাদের অবদান রয়েছে তাদের অবদানকে প্রাদপ্রদীপের আলোয় আনার চেষ্টা করব।

পরে কমিটির সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি দলের কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

২ দিন আগে

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে