প্রতিবেদক, রাজনীতি ডটকম

গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারকে পরাজিত করতে না পারলে হামলা-মামলার জীবন থেকে আমরা মুক্তি পাবো না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
তিনি বলেন, 'এই সরকারের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করে রাস্তায় নেমে আসতে হবে। সাফল্য ব্যর্থতা যাই থাকুক না কেন আমরা যতক্ষণ পর্যন্ত গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের এই কষ্টকর জীবন, কারাগারের জীবন, হামলা-মামলার জীবন থেকে মুক্তি পাবো না। সেই জন্য আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এই সরকারকে গণ-আন্দোলনের মাধ্যমে পরাজিত করি।
মঙ্গলবার (৪ জুন) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জিয়া শিশু কিশোর মেলা ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বিএনপি'র প্রতিষ্ঠিতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, 'বাংলাদেশ সেই দিনই স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে যেদিন এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে গণতন্ত্র, স্বাধীনতা এবং মানুষের অধিকার আমরা অর্জন করেছিলাম সেটাও পুনঃপ্রতিষ্ঠা করতে পারবো। এই ৫২-৫৩ বছর পরে দুর্নীতিবাজরা দেশে থাকুক আর বিদেশে পালিয়ে যাক তাদেরকে বিচারের আওতায় এনে যথাযথভাবে কাঠগড়ায় দাঁড় করাতে পারলে আমরা মনে করব জাতির জন্য কিছু করতে পেরেছি, দেশের জন্য কিছু করতে পেরেছি, মানুষের জন্য কিছু করতে পেরেছি।
বিএনপির এই নেতা বলেন,' এটা কি ভাবা যায়? লুটপাট করে ১০-১২ টি ব্যাংক একেবারে ধ্বংস করে ফেলা হয়েছে। আপনি ভারতে যান পাকিস্তানে যান শ্রীলঙ্কায় যান সে সব দেশেও এত লুটপাট করা হয় না। আমি অন্য কোনো দেশের দৃষ্টান্ত দিচ্ছি না, তবে এই দেশকে একটা লুটপাটের স্বর্গরাজ্যের দেশে রূপান্তরিত করেছে বর্তমান সরকার।
দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, 'বাংলাদেশের প্রেক্ষাপটে স্বাধীনতার প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে, বহুদলীয় রাজনীতির প্রশ্নে, কৃষকদের প্রতিষ্ঠার প্রশ্নে, তাদের পাশে দাঁড়ানোর প্রশ্নে, মজলুম মানুষের পাশে দাঁড়ানোর প্রশ্নে জিয়াউর রহমান মহানায়ক ছিলেন। তিনি দেশকে সারা বিশ্বের কাছে একটি সম্মানজনক জায়গায় নিয়ে গিয়েছিলেন।
সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি দ্বীন মোহাম্মাদ দুলুর সভাপতিত্বে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জিয়া শিশু কিশোর মেলার সভাপতি জাহাঙ্গীর সিকদার, কৃষকদলের সাবেক কেন্দ্রীয় নেতা এসকে সাদী, সংগঠনের সদস্য খালেদ এনাম মুন্না, ডা. আরিফুর রহমান প্রমুখ।

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
১ দিন আগে
শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে
২ দিন আগে
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে