চট্টগ্রাম ব্যুরো

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবনের সর্বক্ষেত্রে সফল একজন মানুষ ছিলেন। শহীদ জিয়া ছিলেন একাধারে স্বাধীনতার ঘোষক, শতাব্দীর শ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক ও একজন সফল রাজনীতিবিদ।
স্বাধীনতার প্রেক্ষাপট থেকে শুরু করে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার যেসব ক্ষেত্রে শেখ মুজিবুর রহমান চরমভাবে ব্যর্থ হয়েছিলেন সেসব ক্ষেত্রে শহীদ জিয়া ছিলেন সবচেয়ে বেশি সফল একজন মানুষ।
রোববার (১৯ জানুয়ারি) বিকালে নগরের বিপ্লব উদ্যান চত্বরে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
চট্টগ্রাম-১০ নির্বাচনী এলাকা বিএনপির উদ্যোগে ও তরুণ রাজনীতিক সাঈদ আল নোমানের পৃষ্টপোষকতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও শহীদ জিয়াউর রহমান বীর উত্তম শিক্ষা বৃত্তি-২০২৫ বিতরণ উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আবদুল্লাহ আল নোমান বলেন, ৭১ সালে আওয়ামী লীগের রাজনৈতিক ব্যর্থতা ও নেতৃত্বশুন্যতার কারণে শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়ে দিক নির্দেশনাহীন জাতিকে সঠিক দিক নির্দেশনা দিয়েছিলেন। তিনি শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে বসে থাকেননি। তিনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। এই বিপ্লব উদ্যানে মুক্তিযুদ্ধে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত স্থান। এখানে বসেই তিনি মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিয়েছিলেন এবং এখান থেকেই বিদ্রোহ শুরু করেছিলেন।
তিনি বলেন, সংস্কারের নামে সময়ক্ষেপণ করে নির্বাচন প্রলম্বিত করা ঠিক হবে না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং নির্বাচিত সরকারই সর্বক্ষেত্রে সংস্কার সাধন করবে।
অতি জরুরি সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন, নির্বাচন বিলম্বিত হলে পরাজিত শক্তি প্রতিবেশী দেশের সহযোগিতায় নতুন করে ষড়যন্ত্রের বিস্তার ঘটাবে। ভারতীয় আগ্রাসন ও সীমান্তে হত্যার বিরুদ্ধে সরকারের দৃশ্যমান জোড়ালো প্রতিবাদ করা উচিত।
মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমেদ আহমেদ উল আলম চৌধুরী রাসেলের সভাপতিত্বে ও বিএনপি নেতা তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের পৃষ্টপোষক তরুণ রাজনীতিক ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান তূর্য্য। আলোচক ছিলেন সাংবাদিক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি ড. সিদ্দিক আহমেদ চৌধুরী, মহানগর বিএনপি নেতা কাউন্সিলর শামসুল আলম, এম এ সবুর, নুরুল আমিন, জসীম উদ্দীন জিয়া, শেখ নুরুল্লাহ বাহার, জেলী চৌধুরী ও স ম জামাল প্রমুখ।
প্রধান বক্তা গোলাম আকবর খোন্দকার বলেন, শহীদ জিয়া একদলীয় বাকশালের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা না করলে আওয়ামী লীগের পুনর্জন্ম হতো না। শহীদ জিয়া ১৯ দফা কর্মসূচি প্রণয়নের মাধ্যমে বাংলাদেশকে একটি সুখী ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলার জন্য নিরলসভাবে সংগ্রাম করেছেন।
আলোচনা সভা শেষে সাঈদ আল নোমানের পৃষ্টপোষকতায় ১৫৯ জন ছাত্র-ছাত্রীর হাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম শিক্ষা বৃত্তি-২০২৫ এর নগদ প্রায় ৬ লাখ টাকা ও সনদ বিতরণ করেন আবদুল্লাহ আল নোমান।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে