হাসিনার পতন না হলে আমাদের ফাঁসি দিয়ে দিতো: রিজভী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন না হলে, আমাদের প্রত্যেকের ফাঁসি দিয়ে দিতেন। শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য পাখির মতো মানুষ হত্যা করেছেন। শহীদ আবু সাঈদ ও মুগ্ধদের যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তা দেখে দেশের ছাত্র-জনতা জীবন বাজি রেখে হাসিনাকে উৎখাত করতে মাঠে নেমেছিল।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর সমালোচনা করে রিজভী আহমেদ বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া কোনভাবেই ঠিক হবে না। সরকার কি তবে আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে যারা ক্ষমতায় আসবেন, তাদের বিশ্বাস করে না? এই অবিশ্বাসের কারণেই তো ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল, বাকস্বাধীনতা হরণ করা হয়েছিল, দেশের সম্পদ লুট করা হয়েছিল। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করুন এবং জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন।"

তিনি আরও বলেন, এই এলাকায় প্রয়াত এম কে আনোয়ারের মতো স্বচ্ছ, সৎ ও জনবান্ধব নেতৃত্ব ছিল। তার আদর্শের প্রতিচ্ছবি হিসেবে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া নেতৃত্ব দেবেন।

মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল অদুদ মুন্সির সভাপতিত্বে প্রধান বক্তা বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, গত ১৭ বছরে এই উপজেলায় বিএনপির কার্যক্রম ছিল প্রায় স্থবির। এর পেছনে একদিকে আওয়ামী লীগের দুঃশাসন, অন্যদিকে সঠিক নেতৃত্বের অভাব ছিল বড় কারণ। তবে আজকের সম্মেলনের মাধ্যমে জাতীয়তাবাদী শক্তি নতুনভাবে সংগঠিত হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি, যুগ্ম আহ্বায়ক আব্বাস উদ্দিন কমান্ডার, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সদস্য সচিব আজহারুল হক শাহিন, যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন, জালাল আহমেদ, আব্দুল মতিন, জহিরুল ইসলাম, উপজেলার ৮টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ হোমনা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যরা।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে