ছাত্র-জনতার বিজয় নস্যাতের ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

‘ছাত্র-জনতার অর্জিত বিজয় একটি মহল নস্যাতের ষড়যন্ত্র করছে’ বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার দুপুরে শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পনের পরে এই অভিযোগ করেন।

তিনি বলেন, ‘‘ কিছু সংখ্যক ব্যক্তি আজকে ছাত্র-জনতার বিজয়কে নস্যাৎ করে দেয়ার ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। তারা বিভিন্ন অঞ্চলে গোলোযোগ সৃষ্টি করে আমাদের দলের নেতা-কর্মীদের ওপরে অন্যায়ভাবে হামলার করার চেষ্টা করছে।”

‘‘ আমরা পরিস্কার ভাষায় বলতে চাই, আমাদের দলের কোনো নেতা-কর্মী কোনোভাবে গোলোযোগের সাথে জড়িত নয়। উপরন্ত আমরা চেষ্টা করছি সেটাকে বন্ধ করার। এজন্য সকলকে সজাগ থাকতে হবে।”

মির্জা ফখরুল বলেন, ‘‘ আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা একটা নতুন বাংলাদেশ চাই। আমরা চাই, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, সাম্য, সমঅধিকার, ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করে আমরা এই নতুন বাংলাদেশ গঠন করতে চাই।”

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা সাড়ে ১২টায় দলের সভাপতি এসএম জিলানি ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের নেতৃত্বে নেতা-কর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে যান এবং পুস্পমাল্য অর্পন করেন।

পরে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, ‘‘ আমরা আজকে এখানে এসেছি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। আমরা শপথ নিয়েছি, আজকে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে সেই বিজয়কে আমরা সুসংহত করব।”

‘‘আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি হয়েছে, তিনি মুক্ত হয়েছেন…. অন্যান্য ব্যক্তিবর্গ যারা এই গণতান্ত্রিক আন্দোলনে বন্দি হয়েছেন তাদের মুক্তি কিছু হয়েছে… কিছু বাকি আছে… আমরা সবগুলো মুক্তির জন্য ব্যবস্থা করছি।”

এই সময়ে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সস্পাদক মীর সরাফত আলী সপু, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সস্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুযেল, মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, মহানগর দক্ষিন বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রশীদ হাবিব, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, ম্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসীন আলী, সাংগঠনিক সস্পাদক নাজমুল হাসানসহ কেন্দ্রীয় নেতারা ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে