প্রতিবেদক, রাজনীতি ডটকম

ব্রিটেনের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় এবং দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় লেবার পার্টি নেতা কিয়ার স্টারমারকে অভিনন্দন জানিয়েছে জাতীয়তাবাদী দল-বিএনপি।
শনিবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষ থেকে এই অভিনন্দনের কথা জানান।
তিনি বলেন, ‘‘ আপনারা ভালো করেই জানেন, যুক্তরাজ্যে নির্বাচন হয়ে গেছে সেই নির্বাচনে লেবার পার্টি একটা ল্যান্ডসাইড ভিক্টরি পেয়েছে। লেবার পার্টির প্রধান যিনি স্যার কিয়ার স্টারমার তিনি প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন।”
‘‘ ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান টুইটারের মাধ্যমে তাকে কনগ্রেচুলেট করেছেন। আমি দলের পক্ষ থেকে আবার রিপিট করতে চাই যে, আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি।”
বিএনপি মহাসচিব আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘‘ যুক্তরাজ্যের যে ঐতিহ্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার চেষ্টা, তাদের সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে যেসব দেশে গণতন্ত্রের সংকট রয়েছে, সেগুলোতে তারা প্রভাব বিস্তার করার চেষ্টা করবেন।”
‘‘ একই সঙ্গে এটাও আশা করবো, তার নেতৃত্বে বৃটেনের যে অর্থনীতি-রাজনীতি যে সমস্যাগুলো সেগুলো তিনি সমাধানে নেতৃত্ব দিতে পারবেন।”
যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘদিন পর ক্ষমতায় ফিরল মধ্য-বামপন্থী লেবার পার্টি।এ নির্বাচনে টানা ১৪ বছরের ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির ভরাডুবি হয়েছে; পরাজয় মেনে নিয়েছেন সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের ৬৫০টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৩২৬টি। সেখানে লেবার পার্টি পেয়েছে ৪১২টি। আর ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি পেয়েছে ১২১টি।
ইরানের প্রেসিডেন্টকে অভিনন্দন
এছাড়া ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে মাসুদ পেজেশকিয়ান নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকেও দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিএনপি মহাসচিব।
‘‘ আমি আশা কবর, ইরান তার নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাবে।”
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির বরাতে সিএনএন জানিয়েছে, শুক্রবার দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষে সাড়ে তিন কোটি ভোট গণনা করা হয়েছে। এর মধ্যে মাসুদ পেজেশকিয়ান পেয়েছেন এক কোটি ৬৩ লাখ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাইদ জালিলি পেয়েছেন এক কোটি ৩৫ লাখ ভোট।
গত ২৮ জুন প্রথম দফার নির্বাচনে কোনো প্রার্থী সংগরিষ্ঠতা না পাওয়ায় এগিয়ে থাকা দুই প্রার্থী পেজেশকিয়ান ও জালিলির মধ্যে থেকে একজনকে বেছে নিতে শুক্রবার দ্বিতীয় দফা ভোট হয়।

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
১ দিন আগে
শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে
২ দিন আগে
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে