আ.লীগ পাকিস্তানিদের চেয়েও ভয়ানক কর্তৃত্ববাদী শাসক : গয়েশ্বর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রোববার বিএনপির নয়াপল্টন কার্যালয়ের নিচতলায় গণ ইফতারে অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র রায়। ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, গণতন্ত্র, অর্থনৈতিক এবং রাজনৈতিক বৈষম্যের কারণে ৭১ সালে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। স্বাধীনতার ৫২ বছর পর আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানিদের চেয়েও ভয়ানক কর্তৃত্ববাদী শাসক এই আওয়ামী লীগ। এরা ক্ষমতার স্বার্থে দেশ বিক্রি করে দিতে পারে।

তিনি বলেন, আজকে ব্যাংকে টাকা নেই। এই টাকাতো ইদুর খায়নি। কে খেলো? প্রধানমন্ত্রী এক নিজস্ব সিন্ডিকেটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করছে।

আজ রোববার (৭ এপ্রিল) সন্ধ্যায় বিএনপির নয়াপল্টন কার্যালয়ের নিচতলায় জিয়া মঞ্চ আয়োজিত এক গণ ইফতারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, চলমান আন্দোলন ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। আর আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। এই আন্দোলন ইতিমধ্যে অনেকাংশে সফল হয়েছে। জনগণ একতরফা ভোট বর্জন করে সরকারকে না বলে দিয়েছে। আন্তর্জাতিক মহলও একনায়কতন্ত্র রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে আখ্যায়িত করেছে। চলমান আন্দোলনের মুষলবৃষ্টিতে ভেসে এই অবৈধ শাসকগোষ্ঠী।

সংগঠনের সাধারন সম্পাদক ফয়েজউল্লাহ ইকবালের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জামালউদ্দিন এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জিয়া মঞ্চের সিনিয়র সভাপতি আবু তালেব, সহ-সভাপতি নোটারী নাজমুল হাসান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আব্দুল হামিদ মামুন, উত্তরের সাধারণ সম্পাদক আনিসুর ইসলাম সায়েম, দক্ষিনের সাধারণ রেজওয়ান মাসুদ প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

২ দিন আগে

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে