প্রতিবেদক, রাজনীতি ডটকম

লন্ডনে ছেলের বাসায় অবস্থানরত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী সোমবার (৫ মে) দেশে ফিরতে পারেন। এ বছরের শুরুতেই চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি।
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন একটি গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
দলের সূত্রগুলো বলছে, প্রায় চার মাস পর দেশে ফেরার জন্য খালেদা জিয়া শারীরিকভাবে এখন প্রস্তুত। আগামী ৪ মে তার সঙ্গে বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা সৈয়দা শামিলা রহমানেরও দেশে ফেরার কথা রয়েছে।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়া এখন শারীরিকভাবে অনেক ভালো আছেন। তার স্বাস্থ্যের চূড়ান্ত কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। শুক্রবারের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে। আশা করা যায় সেগুলোর ফলাফল নেওয়ার পর সোমবার তিনি দুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে দেশে ফিরবেন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারে পতনের পর থেকেই চিকিৎসার জন্য খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার কথা ছিল। পাসপোর্ট-ভিসাসহ সব ধরনের প্রস্তুতি শেষে গত ৭ জানুয়ারি লন্ডনের পথে রওয়ানা দেন তিনি।

লন্ডনে তারেক রহমান ও তার স্ত্রী-সন্তানের সঙ্গে খালেদা জিয়া। ছবি: তারেক রহমানের ফেসবুক থেকে
কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছান খালেদা জিয়া। সেখানে তাকে দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়। চিকিৎসা প্রক্রিয়া শেষে ছেলে তারেক রহমানের বাড়িতে অবস্থান করছেন তিনি।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদ্রোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে