প্রতিটি মন্দিরে বিএনপি নেতাকর্মীরা রাত-দিন পাহারা দেবে: শামা ওবায়েদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রতিটি মন্দিরে বিএনপির নেতাকর্মীরা রাত-দিন ২৪ ঘণ্টা পাহারা দেবে উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, ‘বিএনপি কাউকে আলাদা চোখে দেখে না। হিন্দু-মুসলিম সমান চোখে দেখে। শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে ফ্যাসিবাদের দোসররা মাথা চাড়া দিয়ে ওঠতে পারে। তারা পূজামণ্ডপে এসে পানি ঘোলা করার চেষ্টা করতে পারে। সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

সোমবার সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বলেন, বিএনপিতে কোনো চাঁদাবাজদের ঠাঁই নেই। চাঁদাবাজি ও অনৈতিক কাজ যারা করে, তারা যেই দলের হোক তাদেরকে ছাড় দেওয়া হবে না। যদি বিএনপি বা আমার লোকও অনৈতিক কাজে জড়িত থাকে তাহলে তাকে পুলিশে সোপর্দ করুন।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, শুধু পূজা নয়, যেকোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি। আমার বাবা মরহুম কে এম ওবায়দুর রহমান সারা জীবন হিন্দু ভাই-বোনদের পাশে ছিল, আমিও আপনাদের পাশে থাকব। ফ্যাসিবাদ পালিয়ে গেলেও ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। তাই আপনাদের সবাইকে সতর্ক থাকতে হবে।

পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, বিএনপি নেতা জাহিদ হোসেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি শাহিন মাতুব্বর, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, মো. শাহিনুর রহমান, অ্যাডভোকেট জাহিদুল ইসলাম লাভলু, সাবেক প্রচার সম্পাদক মো. নাসির মাতুব্বর, বিএনপি নেতা ডা. কামরুল হাসান মজনু, সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক অজয় কুমার কর, সালথা উপজেলা শাখার সভাপতি সমীর সাহা প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে