হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে সঠিক কাজ করেনি: টুকু

টাঙ্গাইল প্রতিনিধি

পদত্যাগের পর দেশত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান প্রসঙ্গে বিএনপির জাতীয় নির্বাহীর প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আমরা আমাদের দেশের মানুষের বিরুদ্ধে যারা অপপ্রচার যারা চালাচ্ছে পতিত সরকার পাশ্ববর্তী দেশ ভারতে অবস্থান নিয়েছেন। আমি মনে করি, কোনভাবেই একটি দেশের পতিত স্বৈরাচার সরকারকে ভারত আশ্রয় দিয়ে সঠিক কাজ করে নাই। এদেশের জনগণের হৃদয়ে আঘাত লেগেছে। এনিয়ে বিএনপির তিন সংগঠন যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবী দল ভারতের হাইকমিশনারে একটি স্মারকলিপি প্রদান করেছেন।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুরে শহীদ জিয়া মহিলা কলেজের উদ্যোগে কলেজ মাঠে আয়োজিত নতুন ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের একটি প্রত্যাশা, এই দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা এবং জনবান্ধব সরকার প্রতিষ্ঠিত হোক, এটাই কিন্তু মানুষের প্রত্যাশা। এই প্রত্যাশাতেই মানুষ কিন্তু চায় দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচন হোক, নির্বাচিত সরকার চায়। নির্বাচিত সরকার বুঝে জনগণের চাহিদা কি এবং সেই অনুযায়ীই তারা প্রদক্ষেপ নিয়ে থাকে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ ৯ বছর আন্দোলন করে বাংলাদেশে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। আজকের যে সংসদীয় গণতন্ত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ফসল।

টুকু আরও বলেন, দেশ নায়ক তারেক রহমান। তিনি কিন্তু দীর্ঘদিন ধরে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, তার নেতৃত্বে বাংলাদেশের মানুষ ঐক্যবৃদ্ধভাবে এই ফ্যাসিবাদ বিদায় করেছে, স্বৈরাচার বিদায় করেছে। খুনিরা পালিয়ে গেছে, এখন বাংলাদেশের চায় যা দ্রুত সংস্কার করে একটি গ্রহণযোগ্য নির্বাচন চায় এ দেশের জনগণ। গণতন্ত্রের তখনি পুরোপুরি বিজয় অর্জন হবে, যখন এ দেশে একটি নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্যে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, সকলের প্রত্যাশা এটি।

নবীন বরণ অনুষ্ঠানে শহীদ জিয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত সভাপতি মো. আবু সাদত বিপলুর সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ পপি খাতুন, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের টাঙ্গাইল জেলা শাখার সাবেক সভাপতি ও কলেজের বিদ্যোৎসাহী সদস্য ডা. মো. ফরিদ উজ-জামান খান, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক ছানু, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর শাখা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াস প্রমুখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে