ডা. জাহিদের বক্তব্য প্রসঙ্গে ইউনাইটেড হাসপাতাল

খালেদা জিয়ার জন্য অ্যাম্বুলেন্স চেয়ে পরে বাতিল করা হয়

প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য অ্যাম্বুলেন্স ডেকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের সহযোগিতা পাওয়া যায়নি বলে তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের অভিযোগ সোমবার হাসপাতাল কর্তৃপক্ষ অস্বীকার করেছে।

হাসপাতালের দাবি, ওই দিন রাতে প্রথমে অ্যাম্বুলেন্স চাওয়া হলেও পরে তা বাতিল করা হয়।

গত রোববার রাতে অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, "শুক্রবার রাতের বেলা, তখনঘড়িতে রাত ২টা ৮ মিনিট। ম্যাডামের এই খারাপ অবস্থায় আমি পার্শ্ববর্তী হাসপাতালে(ইউনাইটেড হাসপাতাল) ম্যাডামকে ট্রান্সফার করতে একটি অ্যাম্বুলেন্সের জন্য ফোন করেছিলাম। অত্যন্ত পরিতাপের বিষয়, আমাকে বলা হলো— তাদের হাসপাতালের নিয়ম হচ্ছে, তাদের হাসপাতালে ভর্তি হলেই তারা অ্যাম্বুলেন্স সার্ভিস দেবে। এটি অ্যাম্বুলেন্স বা জরুরি চিকিৎসার কোনও নিয়ম হতে পারে?"

জাহিদ হোসেন অভিযোগ করেন, "দুটি ইনজেকশনের জন্য অনুরোধ করেছি ইউনাইটেড হসপিটালের ডিউটি ম্যানেজার, চিকিৎসক-দায়িত্বশীলদের কাছে। কিন্তু তাও পেলাম না, এটার নাকি নিয়ম নাই। তাদের বক্তব্য ছিল, রোগী তো আমাদের হাসপাতালে ভর্তি হবে না। অর্থাৎ রোগী যদি তাদের হাসপাতালে ভর্তি হয় তাহলেই জরুরি চিকিৎসা পাবে, অন্যথায় পাবে না; এটা জাতির জন্য দুর্ভাগ্যজনক।"

এ বিষয়ে সোমবার কথা হয় ইউনাইটেড হাসপাতালের কমিউনিকেশন এবং বিজনেস ডেভেলপমেন্টের জেনারেল ম্যানেজার ডাঃ ফজলে রাব্বী খানের সঙ্গে।

রাজনীতি ডটকমকে ডা. রাব্বী বলেন, "ওই দিন রাত আনুমানিক ২ টার দিকে আমাদের কাস্টমারস রিলেশন ডিপার্টমেন্টে ৭৯ নাম্বার রোড থেকে একজন ভদ্রমহিলা ফোন করেন। তিনি বলেন, একজন পেশেন্ট আছেন, একটা নরমাল অ্যাম্বুলেন্স দরকার।"

তিনি বলেন, "তখন আমাদের এখান থেকে জিজ্ঞেস করা হয় কী অসুবিধা পেশেন্টের। তখন ওই ভদ্রমহিলা বললেন, ম্যাল উইকনেস, বোমেটিং অ্যান্ড লুজ মোশন। এটা শোনার পর সে অনুযায়ী আমাদের অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হয়।"

ফজলে রাব্বী খান বলেন, "নার্স ও পেশেন্ট কেয়ার সাপোর্ট আমরা প্রস্তুত করে যখন পাঠাবো তখন আরেকটা ফোন আসলো। বলা হয়, পেশেন্ট এখন যেতে চাচ্ছেন না।"

"এর কিছুক্ষণ পর আমাদের ডিউটি ডক্টরের কাছে ডা. জাহিদ সাহেবের পরিচয়ে আরেকটা ফোন আসে। উনি বললেন, ৭৯ নম্বর রোডে এখনই অ্যাম্বুলেন্স লাগবে। আমাদের ডিউটি ডক্টর সিআরডিকে বিষয়টি জানান। সিআরডি বলেন, ওনারা তো মাত্র ক্যানসেল করলেন। তখন আর পাঠানো হয়নি।"

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

১ দিন আগে

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে