ভারতের আগ্রাসনে তিস্তা এখন আর নদী নেই, খাল বলা যায় : গয়েশ্বর

লালমনিরহাট প্রতিনিধি

আওয়ামী লীগ ভারতের কাছ থেকে ক্ষমতা নিতে পারলেও পানি নিতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘আন্তর্জাতিক আইন অনুযায়ী ভাটির দেশ নদীর পানির মালিক। ভারতের আগ্রাসনে তিস্তা এখন আর নদী নেই, খাল বলা যায়।’

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা তিস্তা ব্যারেজ পয়েন্টে নদী রক্ষা আন্দোলনের অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সংস্কারের জারিগান মানুষ আর গায় না। সংস্কার করার ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই। প্রয়োজনে গণস্বাক্ষর করে রাখা যেতে পারে। যারাই ক্ষমতায় আসবে তারা জনগণের কাঙ্ক্ষিত সংস্কারগুলো করবে। এ ছাড়া সংস্কারের কোনো সুযোগ নেই অন্তর্বর্তী সরকারে। ১/১১-তেও সংস্কার আলোচনা ছিল করতে পারেনি। কারণ, সংস্কার একমাত্র নির্বাচিত সরকারই করতে পারে।’

তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো তো সংস্কার প্রস্তাব দিয়েছে, সেগুলো করেন না। কোনটা রাখবেন, কোনটা রাখবেন না। সংস্কারের জারিগান বাদ দিয়ে দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা নির্বাচিত সরকারের কাছে অর্পণ করুন। দেশের মানুষ সংস্কার নয়, দ্রুত সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায়। তিস্তা নদীর সমস্যার সমাধানেও নির্বাচিত সরকার দরকার। যে সরকার যখন ক্ষমতায় আসবে তখন তারা সেই কাজই করবে জনগণের স্বার্থে।’

বাংলাদেশের সাথে ভারত বেঈমানি করেছে উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ভারতের মদদে বিনা ভোটে সরকার গঠন করেছিল আওয়ামী লীগ। বিদেশে টাকাও পাচার করেছে আওয়ামী লীগ। ভারতের কাছে ক্ষমতা নিলেও পানি নিতে পারেনি দলটি।’

‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ আন্দোলনের শেষ দিনের অবস্থান কর্মসূচির জনসমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য হাসান রাজিব প্রধান, নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর সরকার, হাতীবান্ধা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্যসচিব আফজাল হোসেন মিয়া প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে