স্ত্রী-কন্যাকে নিয়ে ভোট দিলেন তারেক রহমান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০: ৫৪
স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানের সঙ্গে একই কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: বিএনপির ফেসবুক পেজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের গণভোটে ভোট দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে একই কেন্দ্রে ভোট দিয়েছেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে রাজধানীর গুলশান-২ এলাকায় অবস্থিত গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজে ভোট দেন তারা।

এর আগে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন তারেক রহমান। জাইমা রহমান এবারই প্রথম ভোটার হয়েছেন।

গুলশানের এই ভোট কেন্দ্রে তারেক রহমান প্রথমবার ভোট দিলেন। এর আগে ২০০১ সালে তিনি ঢাকা সেনানিবাসের আদমজী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ভোটার ছিলেন।

তারেক রহমানের ভোট দেওয়া উপলক্ষ্যে এই কেন্দ্রটি ছিল দলের নেতাকর্মীদের বাড়তি আকর্ষণের কেন্দ্রবিন্দু। শুধু নেতাকর্মী নয়, আন্তর্জাতিক গণমাধ্যম ও বিদেশি পর্যবেক্ষকদেরও বিশেষ নজর ছিল এখানে।

ভোটকেন্দ্রে বিএনপি চেয়ারম্যানকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তার প্রধান নির্বাচনি এজেন্ট আবদুস সালাম ও অধ্যাপক ফরহাদ হালিম ডোনার।

তারেক রহমান ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী, একই সঙ্গে তিনি বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বাজেটে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি, জাতি হতাশ: জামায়াত

হামিদুর রহমান আযাদ বলেন, বিএনপি সরকারের প্রথম এই বাজেটে ‘জুলাই গণঅভ্যুত্থানের’ প্রকৃত আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন ঘটেনি। এই বাজেট দেশবাসীকে চরমভাবে হতাশ করেছে।

৩ দিন আগে

এ বাজেট চানাচুরের মতো— খেতে ভালো, পুষ্টিগুণ নেই: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, সরকার সুন্দর কথা বলছে। তবে বাজেট নিয়ে খুব বেশি আশাবাদী হতে পারছি না। ইতিহাসের সবচেয়ে বড় বাজেট দেখানো হচ্ছে। আসলে এটি ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট। এই বাজেট চানাচুরের মতো— খেতে ভালো লাগবে, কিন্তু পুষ্টিগুণ নেই।

৩ দিন আগে

রাষ্ট্র সংস্কারে অংশীদারিত্বমূলক গণতন্ত্র প্রতিষ্ঠা অনিবার্য: জেএসডি

প্রখ্যাত রাজনৈতিক চিন্তাবিদ ও স্বাধীনতার অন্যতম সংগঠক সিরাজুল আলম খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা রাষ্ট্র সংস্কার ও অংশীদারিত্বমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছেন।

৫ দিন আগে

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের বিকাশ, সুশাসন, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়েও ফলপ্রসূ আলোচনা হয়। উভয়পক্ষ পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও বোঝাপড়ার ভিত্তিতে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন।

৫ দিন আগে