প্রতিবেদক, রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে ব্যালট পেপার শুধুমাত্র সরকারি প্রেসে (বিজি প্রেস) ছাপানোর দাবি জানিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)-এর সঙ্গে বৈঠকে অংশ নেয় বিএনপির একটি প্রতিনিধি দল। দলের নেতৃত্বে ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সঙ্গে ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।
বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি, কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে ব্যালট ছাপানো যাবে না। সিইসি আমাদের আশ্বস্ত করেছেন যে প্রাইভেট কোনো প্রতিষ্ঠানকে ব্যালট মুদ্রণের দায়িত্ব দেওয়া হবে না।’
নজরুল ইসলাম খান বলেন, ‘সাধারণত সরকারি প্রিন্টিং প্রেসে ব্যালট ছাপা হয়। তবে কিছু সংবাদে প্রাইভেট প্রেসেও ব্যালট ছাপানোর সম্ভাবনার কথা শোনা গিয়েছিল। বিএনপি তাদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছে।’
তিনি বলেন, ‘এবার সংসদ ও গণভোট একসাথে অনুষ্ঠিত হবে। ফলে ভোট দিতে সময় বেশি লাগবে, তাই নিশ্চিত করতে হবে কোনো ভোটার ভোটাধিকার থেকে বঞ্চিত না হয়। নির্বাচন কমিশন এই বিষয়ে ৭ নভেম্বর সিদ্ধান্ত নেবে।’
প্রবাসীদের ভোটাধিকারের প্রসঙ্গেও তিনি বলেন, ‘পাসপোর্টের ভিত্তিতে যাতে প্রবাসীরা ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হন। আমরা চাই আরও বেশি প্রবাসী ভোটার অংশগ্রহণ করুক।’
নজরুল ইসলাম খান রাজনৈতিক সংকট ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অসুস্থতার সময়েও তপশিল ঘোষণাকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, ‘আমরা নির্বাচনি প্রক্রিয়ায় আছি। অনিবার্য কোনো কারণে প্রক্রিয়ার বাইরে যেতে চাই না। আমরা ১৫ বছর ধরে নির্বাচন চাচ্ছি। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই এবং নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হোক।’

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
১ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
১ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
১ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
১ দিন আগে