প্রতিবেদক, রাজনীতি ডটকম

গণতন্ত্র ফেরানোর আন্দোলনে ‘সরকারের পরিবর্তন অবশ্যই হবে’ এমন প্রত্যাশা করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শুক্রবার রাজধানীর গোপীবাগে কারাবন্দি অবস্থায় নিহত ঢাকা মহানগর বিএনপি নেতা ইমতিয়াজ আহমেদ বুলবুলের পরিবারের সাথে সাক্ষাতের পর সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, আমরা পরিবর্তন চাই এবং বিশ্বাস করি এই পরিবর্তন অবিসম্ভাবী, অবশ্যই হবে ইনশাল্লাহ।
বিএনপির এই নেতা বলেন, রাজনৈতিক কর্মসূচি বিভিন্ন সময়ের দাবিতে বিভিন্ন ধরনের হয়। আমরা অনেক আন্দোলনে বিজয়ী হয়েছি, স্বৈরাচারি এরশাদ পতনের আন্দোলনে আমরা বিজয়ী হয়েছি, ১/১১ সরকার জরুরি অবস্থার মধ্যে নির্বাচন করতে চেয়েছিল আমাদের বাধার মুখে পারে নাই। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য চেষ্টা করছি। এই বিএনপি বাকশালের (একদলীয় শাসন ব্যবস্থা) গোরস্তানের ওপর বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, এই বিএনপি সামরিক স্বৈরশাসনের অবসানে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। কাজেই এই বিএনপি ইনশা-আল্লাহ আগামী দিনে আবারও বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা করবে।
সরকার পরিবর্তনের একদফার যুগপৎ আন্দোলন সম্পর্কিত এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, আমরা যুগপৎ আন্দোলন করছি, সেই যুগপৎ আন্দোলন এখনো চলছে। তারা আমাদের অভিযুক্ত করে যে, আমরা আন্দোলনে আর পারতেছি না… কয় বছর হয়েছে? বিএনপি ক্ষমতার বাইরে ১৭ বছর…আরো ১০ বছর আগের থেকে বলতেছে, ১২ বছর আগের থেকে বলতেছে যে, বিএনপি কোমড় ভাঙা, বিএনপি আন্দোলন করতে পারে না… তারা (আওয়ামী লীগ) ২১ বছর ক্ষমতায় এসেছে…. তাদের কি কোমড় ভাঙা ছিল না সোজা ছিল?
তিনি বলেন, যাদের ২১ বছর লাগে ক্ষমতায় আসতে তাদের এই অভিযোগ করার কোনো অধিকার নাই যে, বিএনপি পারে না। ২২ বছরের সময়ে যেন বলে… তার আগে না। আমরা বলব তাদেরকে যেকোনোভাবেই হোক ক্ষমতা দখল করে বসে আছেন আপনারা সুশাসন দেন… এভাবে কোনো বোন, এভাবে কোনো ভাই তারা যেন আর্তনাদ না করে। কেউ অপরাধ করলে নিশ্চয় তার শাস্তি হবে কিন্তু এটা কি?
বিরোধী নেতা-কর্মীদের ওপর সরকারের দমনপীড়নের কথা তুলে থরে তিনি বলেন, এটা কোনো দেশ। আপনি যেকোনো সময়ে না জানিয়ে কাউকে উঠিয়ে নিয়ে যাবেন.. যেখানে সেখানে ফেলে রাখবেন, চিকিৎসা দেবেন না, অসুস্থ মানুষ বিনা চিকিৎসায় মারা যাবে এটা কোনো রাষ্ট্রের নীতি হতে পারে না। একটা রাষ্ট্রের দায়িত্ব আছে…রাষ্ট্র পরিচালনায় যারা দায়িত্বে আছে, তাদের একটা কর্তব্য আছে। কোনো দায়িত্ব-কর্তব্য পালন করা হচ্ছে না।
তিনি বলেন, অত্যাচার-নিপীড়ন এভাবে চলতে পারে না। যদি চলতো মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হতো না। যদি অত্যাচারিরা চিরদিন অত্যাচার করতে পারত তাহলে ফেরাউন-নমরুদের পতন হতো না, হিটলার-মুসলিনের পতন হতো না। নিশ্চয় পতন হয়েছে এবং যারা মজলুম তাদের ওপর যে নিপীড়ন করা হয়েছে এর বিচার হবে। আমরা তাদের রক্তের বিনিময়, তাদের প্রাণের বিনিময় এদেশে গণতন্ত্র পুণঃপ্রতিষ্ঠা করব ইনশা-আল্লাহ। আমরা নিজেরাও চেষ্টা করব এবং যারা মজলুম কষ্টে আছেন তাদের যে ফরিয়াদ কখনো বৃথা যাবে না।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে এই ধরনের অত্যাচার-নিপীড়ন থেকে মুক্তি পায়, সরকার যেন সহায়তা করে, পুলিশ যেন জনগণের সেবা করে সেই রকম একটা সমাজ আমরা প্রতিষ্ঠা করব।
সকালে রাজধানীর গোপীবাগে কারাগারে নিহত বিএনপি নেতা ইমতিয়াজ আহমেদ বুলবুলের বাসায় যান নজরুল ইসলাম খান। তিনি তার ভাই, দুই বোনের সঙ্গে কথা বলেন এবং বুলবুলের নির্মমভাবে মারা যাওয়ার ঘটনা শুনেন।
নজরুল ইসলাম খান এভাবে ঢাকা মহানগর দক্ষিনের ৩৯নং ওয়ার্ড বিএনপির সদস্য ইমতিয়াজ আহমেদ বুলবুলের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ অভিহিত করে এহেন ঘটনা নিন্দা ও বিচার দাবি করেন।
তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তারা বুলবুলের পরিবারের সাথে দেখা করতে এসেছেন। বিএনপি তার পরিবারের পাশে থাকবে বলেও জানান তিনি।

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সংসদে বলেছেন, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ বাংলাদেশ জামায়াতে ইসলামী করতে পারে না। আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমিরকে 'খোঁচা' দিয়ে এমন বক্তব্য দেন তিনি।
১৭ ঘণ্টা আগে
বিএনপির প্রতিপক্ষ রাজনৈতিক দল নারীদের ঘরে বন্দি রাখতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। তিনি বলেছেন, বিএনপি যেখানে নারীর ক্ষমতায়ন চায়, সেখানে বিএনপির প্রতিপক্ষ রাজনৈতিক দল নারীদের ঘরে আবদ্ধ করতে চায়
২ দিন আগে
সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র আপিলেও টিকল না। সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে দীর্ঘ শুনানির পর নির্বাচন কমিশন তার আপিল খারিজ করে দেয়।
২ দিন আগে
'জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম'-এর নতুন কেন্দ্রীয় কমিটির আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে রিজভী বলেন, বর্তমান সরকার এবং তারেক রহমানের নেতৃত্বে দেশ সব সংকট কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।
৩ দিন আগে