রোজার প্রথম দিনে এতিম-ওলামা-মাশায়েখদের সঙ্গে ইফতার বিএনপির

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রোজার প্রথম দিনে এতিম-ওলামা-মাশায়েখদের নিয়ে ইফতার করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।

আজ মঙ্গলবার ( ১২ মার্চ) ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে এতিম-ওলামা-মাশায়েখদের সন্মানে বিএনপি এই ইফতারের আয়োজন করে।

ইফতার শুরুর আগে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপে রমজানে উলামা-মাশায়েখ, এতিম শিক্ষার্থীসহ নেতা-কর্মীদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন।

ইফতারে তেজগাঁও ইসলামী মিশন এতিমখানা এবং শান্তিনগর এতিমখানা ও মাদ্রাসার কয়েকশ শিক্ষার্থী অংশ নেন।

ইফতারে স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, কোষাধ্যক্ষ শহিদুজ্জামান মিল্লাতসহ কেন্দ্রীয় নেতারা ছিলেন।

আলমদের মধ্যে ছিলেন বাংলাদেশ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান মাওলানা সাইয়েদ কামাল উদ্দিন জাফরি এবং সোবহানবাগ জামে মসজিদের খতিব মাওলানা শাহ অলিউল্লাহ।

উল্লেখ্য, প্রতিবছর রমজানের প্রথম দিন বিএনপি উলামা-মাশায়েখ ও এতিমদের সন্মানে ইফতার আয়োজন ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

২ দিন আগে

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে