৫ আগস্টের পর অনেকে লোভে পড়েছে: এ্যানি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

৫ আগস্টের পর অনেকে লোভে পড়েছে-এমন মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, টেন্ডার-ট্রান্সফারের জন্য কাউকে জিম্মি করে কেউ যদি ভাবে পার পেয়ে যাবে, তবে সেটা দুরাশা। এভাবে কিছু অর্জন করলে তার পরিণতি হবে ডাস্টবিনে।

সোমবার (১১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে যুব সংহতির আয়োজনে ‘গণ-অভ্যুত্থানে তরুণদের স্বপ্ন, প্রত্যাশা ও প্রাপ্তির খতিয়ান’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রাজনৈতিক দল বলা যায় কি-না, সে নিয়েই সন্দেহ আছে। তারা সেই পরিবেশ বা অধ্যায় তৈরি করেনি। দুর্নীতি ও দুঃশাসনের মাধ্যমে দেশের মানুষকে জিম্মি করে নিঃশেষ করে দিয়েছে। গণতন্ত্র বা দেশ নয়, বরং দুর্নীতি ও ক্ষমতা ছিল তাদের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, মানুষের রিসিভ করার মানসিকতা কমে যাচ্ছে। ১৭ বছরের গুম-খুন, নির্যাতনের থেকে আমরা ইচ্ছা করলেই বের হতে পারছি না। যারা অকারণে রাজনীতি করছে, তারা এটাকেই রাজনীতি ভাবছে। তবে এটা আমাদের রাজনীতি নয়। গত ১৭ বছরে আমরা কতটা নির্যাতনের শিকার হয়েছি, তা ৩৬ দিনের আন্দোলনের অভিজ্ঞতায় স্পষ্ট।

বিএনপির এই নেতা মনে করেন, নতুন যে রাজনৈতিক দল এসেছে, তাদের সঙ্গে বারবার আলোচনায় বসা উচিত ছিল। পরামর্শ দেওয়া উচিত ছিল, কিন্তু সরকার সেই পরিবেশ তৈরি করেনি।

আলোচনা সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের তরুণদের পথভ্রষ্ট করেছে। অভ্যুত্থানের তাৎপর্য তারা ধারণ করতে পারেনি। আমরা শর্তহীনভাবে সমর্থন দিয়েছিলাম, কিন্তু তারা তা বোঝেনি। মনন ও দূরদর্শিতার অভাবেই তারা ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, এই সরকার একটি পক্ষ অবলম্বন করেছে। জনগণের ওপর ভর করার বদলে অল্প কিছু তরুণদের ওপর নির্ভর করেছে, যার ফলে তারা বিতর্কিত হয়ে উঠেছে। এই এক বছরের মধ্যে এত বিতর্কিত হওয়া অনাকাঙ্ক্ষিত। তরুণ প্রজন্মকে হতাশায় ডুবিয়ে দেওয়া অনেক বড় অপরাধ।

তবে গণহত্যার দায়ীদের বিচার দৃশ্যমান হওয়াকে একটি ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করেন সাইফুল হক।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে