টিম সিলেক্টে ভুল হয়েছে ড. ইউনূসের: মেজর হাফিজ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তী সরকারে টিম সিলেক্টে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভুল হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম। মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে লেবার পার্টি আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এই মন্তব্য করেন।

হাফিজ বলেন, ‘ড. ইউনূস একজন ভদ্রলোক, তার ক্ষমতার অভিলাষ নেই৷ কিন্তু তার সরকার গঠনের টিম সিলেক্টে ভুল হয়েছে। এদের অনেকের ভাবভঙ্গিতে মনে হয় আজীবন ক্ষমতায় থাকতে এসেছেন। এতে মানুষের মধ্যে হতাশা গ্রাস করছে। এমন দুর্বল সরকার দেশ পেয়েছে যে, আনসার বাহিনীও ক্যু করার চেষ্টা করে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই। তাদের অপকর্ম, দুর্নীতি, মানুষ হত্যা-গুমের বিচার হতে হবে৷’

‘১০ বছর নয় নির্বাচনের যৌক্তিক সময় হতে পারে একবছর। অযথা সময় নষ্ট করার কারণ নেই, নির্বাচন দিতে হবে দ্রুত। জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে,’ বললেন হাফিজ।

অন্তর্বর্তী সরকার দ্রুত কমিশন গঠন করে নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে বলে আশা প্রকাশ করেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, ‘কোনো পরাশক্তি আবারও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করলে জনগণ প্রস্তুত রয়েছে, ব্যবস্থা নেবে। সবার সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক চায় দেশের জনগণ। কোন প্রভুত্ব মেনে নেয়া হবে না।’

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে