টাঙ্গাইল প্রতিনিধি

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও নির্যাতিত হয়েছিলেন। ফ্যাসিবাদের সময় ড. ইউনূসকেও বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর মতো হয়রানিমূলক মামলা দিয়েছিল। প্রতিটা পদে পদে তাকে নির্যাতন করা হয়েছিল।
বুধবার দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলা বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন, নির্যাতনকারী ফ্যাসিবাদ পালিয়ে গেছে। তাই আপনার প্রতিশ্রুতি বাংলাদেশটাকে সমৃদ্ধির যাত্রায় ফিরিয়ে নিয়ে আসবেন। আপনার প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচনের ব্যবস্থা করবেন। ইতোমধ্যেই প্রতিপক্ষ রাজনৈতিক দল বুঝে গেছে, তারা প্রতিদিন বোরকা পড়ে মা-বোনদের কাছে যায়। তারা একটি ভুল তথ্য দিয়ে আসে। এবং সেটা ভুল না শুধু ধর্মের বিরুদ্ধে তথ্য দিয়ে আসে। সেটা হলো, আমাদের ভোট দেন, আমরা আপনাদের বেহেস্তের চাবি নিয়ে এসেছি।
তিনি বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অল্প কিছুদিনের মধ্যেই বাংলাদেশে আসবেন। এরপর আমাদের আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমান আসবেন। সারা বাংলাদেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বরণ করার জন্য ও দেশনায়ক তারেক রহমানকে বরণ করার জন্য অপেক্ষা করছে।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাহরাব হোসেন, বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী আবু হায়াত খান নবু প্রমুখ।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে