ভারত একটি সাম্প্রদায়িক হিংস্র রাষ্ট্রে পরিণত হয়েছে: শিমুল বিশ্বাস

রাজশাহী প্রতিনিধি

বিএনপির চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শিমুল বিশ্বাস বলেছেন, ইজরায়েলের সংস্পর্শে এসে ভারত একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র থেকে সাম্প্রদায়িক হিংস্র রাষ্ট্রে পরিণত হয়েছে। এটি বাংলাদেশের ভূখণ্ড ও সার্বভৌমত্বের জন্য একটি হুমকি হিসেবে দেখা দিয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) রাজশাহী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের বিভাগীয় কর্মী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিমুল বিশ্বাস বলেন, শহীদ জিয়াউর রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আধুনিক, স্বাবলম্বী এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের ভিত্তি স্থাপন করেছিল। তিনি দেশের মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য বস্ত্র শিল্পসহ বিভিন্ন খাতের উন্নয়নে কাজ শুরু করেছিলেন। যদি তিনি আরও সময় পেতেন, বাংলাদেশ আজ একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হতো।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান কর্মসংস্থানের জন্য তিনটি ধাপে উদ্যোগ নিয়েছিলেন। তার এই নীতির কারণেই দেশের অর্থনীতি একটি দৃঢ় ভিত্তি পেয়েছিল।

সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় আহ্বায়ক আলহাজ্ব কাজী মাওলানা মোঃ সেলিম রেজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত খালেক, ধর্মীয় বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জামাল, ওলামা দলের কেন্দ্রীয় সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মাওলানা মো. আবুল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মাওলানা মোঃ আলমগীর হোসেন, আলহাজ্ব ক্বারী মাওলানা মোস্তফাসহ কেন্দ্রীয় ও রাজশাহী মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে