বিএনপি নেতা আজাদসহ ২৬ জনের নামে মামলা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবরোধ চলার সময় একটি বাস ভাঙচুরের ঘটনায় বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ ২৬ জনের নামোল্লেখ করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ছাড়া মামলায় আরও অনেককে অজ্ঞাত আসামি করা হয়েছে।

সোমবার দুপুরে আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ইমরান খান বাদী হয়ে এ মামলা করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, রোববার সকাল ৮টায় অবরোধের সময়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাল্লা ও আদুরিয়ার মাঝামাঝি এলাকায় একদল লোক টায়ারে আগুন দিয়ে অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করে।

এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এই সময় একটি বাস ভাঙচুর করা হয়। পুলিশ এই ঘটনায় ইয়ামিনকে (২৪) আটক করে। জব্দ করা হয় ৪০০ মিলিলিটার পেট্রোল। গ্রেপ্তার ইয়ামিন বিএনপির কর্মী এবং উপজেলা কলাগাছিয়া গ্রামের আবু সিদ্দিকের ছেলে। তাকে কোর্টে  পাঠানো হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

২ দিন আগে

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে