প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্য কেউ কেউ রাজনৈতিক দল গঠনের চেষ্টা করছেন বলে শুনতে পাচ্ছি। তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবেই। মানুষ মনে করবে, অন্তর্বর্তী সরকার কোন একটা মাস্টারপ্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে বনানী কবরস্থানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে দেখছি কোনো কোনো উপদেষ্টা বিএনপির ওপর এক ধরনের বিরূপ ধারণা নিয়ে প্রকাশ্যে, কখনো অপ্রকাশ্যে বক্তব্য দিচ্ছেন।
রিজভী বলেন, এই সরকার বিভিন্ন প্রশাসনিক নিয়োগের ক্ষেত্রেও বিশেষ কোনো রাজনৈতিক দলকে প্রাধান্য দিচ্ছে। শুনছি তারা, কিংস পার্টি তৈরি করছে। আমরা জানি, অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ সরকার। এগুলো করলে তো অন্তর্বর্তী সরকার নিয়ে মানুষের ধারণা পাল্টে যাবে। সংস্কারের নাম করে অনন্তকাল ধরে নির্বাচন দিবেন না, এটা হতে দেওয়া যায় না।
এক-এগারো ইস্যুতে বিএনপির এই নেতা বলেন, কিসের ভয় দেখান যে ১/১১ এর পুনরাবৃত্তি হবে। উপদেষ্টারা কি বিজ্ঞলোকদের রাজনীতি শেখাতে চায়?
অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক আন্দোলনের ফসল উল্লেখ করে রিজভী বলেন, জনগণের প্রত্যাশা ছিল এই সরকার তাদের জন্য কাজ করবে। কিন্তু জনগণ ভোট দিতে পারে না আর আপনারা সংস্কার সংস্কার করেন, বলেন আগে সংস্কার পরে নির্বাচন, এ যেন শেখ হাসিনার প্রতিচ্ছবি। কারণ হাসিনা বলতেন আগে উন্নয়ন, পরে গণতন্ত্র।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে