বিএনপির মনোনয়ন নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: রিজভী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ৫৯

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির মনোনয়ন তালিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, পরাজিত ও পলাতক স্বৈরাচার মুক্ত বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার পথে বিএনপি যখন এগিয়ে যাচ্ছে, তখন কুচক্রী মহল নানা অপতথ্য ও মিথ্যাচার ছড়িয়ে ষড়যন্ত্র শুরু করেছে।”

মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

রিজভী অভিযোগ করেন, এসব মহল একটি নিষিদ্ধ ফ্যাসিস্ট সংগঠন আওয়ামী লীগকে পুনর্বাসনের গোপন মিশনে নেমেছে এবং বিভিন্ন গণমাধ্যমকে ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করছে।

বিএনপির এই মুখপাত্র বলেন, “কিছু পত্রিকা, গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে বিএনপির মনোনয়নের কথিত তালিকা প্রকাশ করে দলের ভেতরে বিভ্রান্তি, অসন্তোষ এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চলছে। এটি বিএনপিতে বিভেদ সৃষ্টি এবং জনমনে বিভ্রান্তি ছড়ানোর জন্য একটি অশুভ প্রচারণা।”

রিজভী স্পষ্টভাবে জানান, বিএনপি এখনো কোনো প্রার্থীকে “সবুজ সংকেত” দেয়নি। তিনি বলেন, “আমরা স্পষ্ট করে জানাচ্ছি—আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি এখনো কোনো এলাকায় কোনো প্রার্থীকে চূড়ান্ত বা অঘোষিতভাবে মনোনয়ন দেয়নি। দলের নির্ধারিত গঠনতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই যোগ্য, জনপ্রিয় ও জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হবে।”

তিনি আরও বলেন, দলের মনোনয়ন প্রক্রিয়া পরিচালনা করে পার্লামেন্টারি বোর্ড, এবং তাদের সিদ্ধান্তই চূড়ান্ত। এ নিয়ে মিডিয়ায় প্রকাশিত ‘সবুজ সংকেত’ বা কথিত তালিকার কোনো ভিত্তি নেই।

সংবাদ সম্মেলনে রিজভী জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারা দেশে দলীয় ঐক্যের ওপর জোর দিয়েছেন এবং নেতা-কর্মীদের একযোগে মাঠে কাজ করার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, “তারেক রহমান বারবার বলে আসছেন—জনগণই বিএনপির সকল রাজনৈতিক শক্তির উৎস। জনগণের ভালোবাসায় থাকতে হবে, এবং জনগণকে ভালোবাসায় রাখতে হবে।”

তিনি আরও জানান, তারেক রহমান নেতা-কর্মীদের ঘরে ঘরে গিয়ে জনগণের কাছে বিএনপির ৩১ দফা ‘জনগণের মুক্তির সনদ’ তুলে ধরার পরামর্শ দিয়েছেন। মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশে রিজভী বলেন, “দলীয় কার্যক্রমে যার পারফরম্যান্স ভালো, তিনিই প্রার্থী হওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।”

রিজভী সারাদেশের বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানান—“ভিত্তিহীন ও মনগড়া কোনো সংবাদে বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকুন, জনগণের পাশে থাকুন এবং ধানের শীষের বিজয়ের জন্য প্রস্তুত থাকুন।”

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য(দফর সংযুক্ত) আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে