ছাত্র-জনতার হত্যাকাণ্ডই প্রমাণ করেছে হাসিনা কতটা স্বৈরাচারী : আবু নাছের

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আওয়ামী লীগ সরকার কেবল বিএনপির ওপর অত্যাচার নিপীড়ন করে তাই জানতাম। কিন্তু এবারের বিপ্লবে ছাত্র-জনতাকে হত্যার মধ্যদিয়ে শেখ হাসিনা প্রমাণ দিয়েছেন তিনি কতটা স্বৈরাচারী ছিলেন তা মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মুহাম্মদ রহমাতুল্লাহ। শনিবার (১৭ আগস্ট) বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হলে ছাত্র-জনতার আন্দোলনে বীর শহীদদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আবু নাছের মুহাম্মদ রহমাতুল্লাহ অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, ভুলে যাবেন না, ছাত্র জনতার আকাঙ্ক্ষার বাইরে গিয়ে কিছু করা যাবে না। কোনো শক্তির চাপের কাছে আমরা নত হবো না। আওয়ামী লীগ একটি স্বৈরাচার, ফ্যাসিস্ট ও খুনির দল। বাংলাদেশের জনগণ আর আওয়ামী লীগকে দেখতে চায় না। আমরা আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানাই।

স্বাধীন ফোরাম বরিশাল জেলা কমিটির আহ্বায়ক নুরুল আমিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন কমিটির সদস্য সচিব নাজমুস সাকিব, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবীর জাহিদ, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, ও বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট আকতার হোসেন মেবুল, মহানগর কৃষকদলের সদস্য সচিব সাঈদ তালুকদার, কোতোয়ালি থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আলহাজ মন্টু খান, আব্দুস ছালাম রাঢ়ি, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান মাকসুদ, জেলা ছাত্রদলের সহসভাপতি অ্যাডভোকেট তারেক আল ইমরান সহ বিভিন্ন বরিশাল সদর উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তব্য প্রদান শেষে নিহতদের স্মরণে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এদিকে দুপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মুহাম্মদ রহমাতুল্লাহর নেতৃত্বে বরিশাল নগরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। শেখ হাসিনাসহ সব আওয়ামী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে বের করা ওই মিছিলে বরিশাল মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অশ্বিনী কুমার হল চত্বরে গিয়ে শেষ হয়।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে