প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর রমনা থানার দায়ের করা পৃথক দুই মামলায় বিএনপির ৩৬ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ রায় ঘোষণা করেন।
আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় রাজধানীর সূত্রাপুর থানার আরেক মামলায় ২৩ আসামির সবাইকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
১২ বছর আগে রাজধানীর রমনা থানায় করা নাশকতার মামলায় বিএনপির ২০ নেতাকর্মীকে পৃথক দুই ধারায় দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত এ রায় ঘোষণা করেন।
রায়ে দুই ধারায় তাদের এক বছর করে দুই বছরের কারাদণ্ড ও দুই হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে উভয় সাজা একত্রে চলবে বিধায় তাদের এক বছর কারাভোগ করতে হবে।
২০১১ সালের সেপ্টেম্বর মাসে রাজধানীর রমনা এলাকায় নাশকতার অভিযোগে মামলাটি করে পুলিশ। এ মামলায় দণ্ডপ্রাপ্তরা হলেন- আ. রহমান, ফারুক, নুর নবী, কামাল উদ্দিন, সুমন, বেল্লাল হোসেন, ফারুক, একরামুল হক কুসুম, ইউনুস, সাহাবুদ্দিন, রবিন, ফয়সাল ইনাম, খন্দকার আ. রব, সিয়াম মাহমুদ আব্দুল্লাহ, শাহিন ইসলাম, নকিব নাসরুল্লাহ, আ. রহমান, ফাকরে আলম, আ. কাদের ও কবির হোসেন সরকার।
পাঁচ বছর আগে ঢাকার রমনা থানায় করা নাশকতার মামলায় বিএনপির ১৬ নেতাকর্মীকে দণ্ডবিধির দুই ধারায় দুই বছর তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেন এ রায় ঘোষণা করেন। ২০১৮ সালের আগস্টে নাশকতার অভিযোগে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাটি দায়ের করে পুলিশ।
এ মামলায় দণ্ডপ্রাপ্তরা হলেন- আমিনুল ইসলাম লিপন, নান্নু মিয়া, মো. মোবাশ্বের ইসলাম নির্জন, মো. রাজিব আল হাসান, মেহেদী হাসান তালুকদার, শেখ আবু তাহের, মিজানুর রহমান রাজ, মো. সাজ্জাদ হোসেন রুবেল, জহির উদ্দিন তুহিন, গিয়াস উদ্দিন মানিক, কামরুজ্জামান জুয়েল, মো. তসলিম আহসান মাসুম, রিফাত বিন জিয়া, মো. আশরাফ হোসেন চৌধুরী অপু, মো. রেজাউল ইসলাম প্রিন্স ও মো. আরাফাত হোসেন।
দশ বছর আগে রাজধানীর সূত্রাপুর থানার মামলায় বিএনপির ২৩ নেতাকর্মীকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত তাদের খালাস দেন। ২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি মিছিলে নাশকতার অভিযোগে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এ মামলাটি করে পুলিশ।

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
২ দিন আগে
শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে
২ দিন আগে
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে