প্রতিবেদক, রাজনীতি ডটকম

নেতা-কর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘দুর্বলের ওপর যেন সবলের অত্যাচার না হয়। কোনো বিরোধ যেন প্রতিহিংসায় না গড়ায়। তিনি বলেন, আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন মাথাচাড়া দিতে না পারে এ জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব।’
আজ শনিবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘আইন যাতে আইনের মতো চলে, আমরা সেই ব্যবস্থা করব।’
সরকার গঠনের প্রাক্কালে অর্থনীতি সচল করাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, আইনের শাসন প্রতিষ্ঠাকে বড় চ্যালেঞ্জ বলেও সংবাদ সম্মেলনে জানান বিএনপি চেয়ারম্যান।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের জন্য দেশবাসীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘এই বিজয় বাংলাদেশের, গণতন্ত্রের, গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন।’ জনগণকে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, আমরা প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করব। জনগণ যে বিশ্বাসে বিএনপির পক্ষে রায় দিয়েছে, জনগণের সেই বিশ্বাসের প্রতিদান দিতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
আরেক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, ‘জনগণকে পক্ষে আনাই ছিল আমাদের ইলেকশন ইঞ্জিনিয়ারিং।’
সুন্দর সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকার এবং নির্বাচনসংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তারেক রহমান। গণমাধ্যম ও পর্যবেক্ষকদেরও ধন্যবাদ জানান বিএনপি চেয়ারম্যান।
মহান মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। তিনি বলেন, ‘মতামত ও পরামর্শ দরকার-দলগুলোর। মত ও পথ ভিন্ন হতে পারে। কিন্তু দেশের স্বার্থে আমরা সবাই এক।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
৪ ঘণ্টা আগে
শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৬ ঘণ্টা আগে
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
৬ ঘণ্টা আগে
ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর
১১ ঘণ্টা আগে