জামায়াতে ইসলামী অমানুষের দল, আগাগোড়া অমানুষে ভরা: রাশেদ খাঁন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মুহাম্মদ রাশেদ খাঁন। ছবি: ফেসবুক পেজ

বিএনপি নেতা ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান বলেছেন, ‘আজকে জামায়াতের আমিরের বক্তব্য শুনে মনে হলো আমি গতকাল ঠিকই বলেছিলাম, জামায়াতে ইসলামী একটা অমানুষের দল!’

তিনি আরও বলেন, ‘শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জামায়াতে ইসলামীকে রাজনীতিতে সুযোগ দিয়েছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাথে রেখে করতে মানুষ করতে চেয়েছিলেন! কিন্তু এরা অমানুষই রয়ে গেছে!’

শবিনার (১৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পেজে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

রাশেদ খাঁন তার এমন মন্তব্যের ‘একটি প্রমাণ’ হিসেবে পোস্টে উল্লেখ করেন, “আজকে জামায়াতের আমির বললেন, ‘আগে ছিলো জাতীয়তাবাদী দল, এখন হয়েছে চাঁদাবাজ দল! মাথা থেকে পায়ের পাতা সবাই চাঁদাবাজ!’ আচ্ছা বলেন তো, একটা দলের সবাই চাঁদাবাজ হতে পারে?”

রাশেদ খাঁন আরও লেখেন, ‘সাদা দাড়ি রেখে আর মাথায় টুপি দিয়ে যারা মিথ্যা বলে, তাদেরকে আমি মানুষ নয়, অমানুষই মনে করি। এই দলটার আগা থেকে গোড়া, অমানুষে ভরা! একটা ইসলামি দল যদি এমন মিথ্যাচার করে ক্ষমতায় আসতে চায়, তবে তাদের জবাব ভালোভাবে দেওয়ার সুযোগ নেই।’

দুর্নীতি, চাঁদাবাজি একটি সার্বজনীন সমস্যা উল্লেখ করে তিনি বলেন, ‘দলের (রাজনৈতিক দল) কতিপয় ব্যক্তি যেমন চাঁদাবাজি করে, দল না করা সন্ত্রাসীরাও করে। দেখেন নাই, গণঅভ্যুত্থানের নায়ক হান্নান মাসুদ পর্যন্ত চাঁদাবাজদের ছাড়াতে থানা পর্যন্ত চলে যায়!’

বিএনপির এই নেতা আরও লেখেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশকিছু নেতার বিরুদ্ধে তো এমন অভিযোগ, এসব অভিযোগে কেউ কেউ গ্রেফতারও হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসে লুটপাটের মহাউৎসবে মেতেছিলো সরকার ঘনিষ্ঠ দল ও ব্যক্তিরা!’

ফেসবুক পোস্টের শেষে তিনি প্রশ্ন রাখেন, ‘জামায়াতে ইসলামী যদি ফেরেস্তাদের দল হয়ে থাকে তবে অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের বিচার বিভাগীয় তদন্ত কেন চায় না? তদন্ত হলে কি লুটপাটের খাতায় তাদের নামও আসতে পারে, এজন্য চুপচাপ?’

প্রসঙ্গত, আজ শনিবার বিকেলে জুলাই সনদ বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে বিভাগীয় সমাবেশ করেছেন ১১ দলীয় ঐক্য। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াত ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের এমপি ডা. শফিকুর রহমান।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

প্রতিশ্রুতির কোনটিই রক্ষা করতে পারেনি বিএনপি সরকার: নাহিদ ইসলাম

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।

১৪ ঘণ্টা আগে

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন ‘সিন্ডেকেটে’র আশঙ্কা জামায়াত-এনসিপির

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে

১ দিন আগে

জাতিসংঘ অধিবেশন: সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।

১ দিন আগে

চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়েছি। বিশেষ করে ডিএমপিসহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এ রকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শিগগির যদি আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

২ দিন আগে