পাবনা প্রতিনিধি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও রাজশাহী বিভাগীয় সমন্বয়ক আব্দুস সালাম প্রশ্ন রেখে বলেন, বিএনপি বিরোধিতাকারীরা সারাদেশে কয়টা সিট পাবে ?
শুক্রবার (৪ জুলাই) পাবনার ভাঙ্গুড়া উপজেলার হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন প্রশ্ন রাখেন তিনি।
কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিনকে আগামী নির্বাচনে পাবনা-৩ আসনে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছে বিএনপি। এ উপলক্ষে ওই নির্বাচনী এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে হাসান জাফির তুহিনের মমতবিনিময়ের লক্ষ্যে সভাটি অনুষ্ঠিত হয়।
বিএনপি নেতা আব্দুস সালাম বলেন, ‘ভারতের আধিপত্য রুখে দিতে হলে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। এই সরকারের প্রতিবেশী দেশ ভারতের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা নেই। ভারতকে ধমক দেওয়ার জন্য ও তাদের ঠেকাতে হলে বিএনপিকে আগামীতে রাষ্ট্রের দায়িত্ব দিতে হবে।’
একটি রাজনৈতিক গোষ্ঠীকে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘যারা আমাদের বিরোধিতা করছেন তারা সারাদেশে কয়টা সিট পাবেন? আপনাদের জন্য বেগম খালেদা জিয়ার অনেক বদনাম হয়েছে। আপনারা এখন খালেদা জিয়াকে ছেড়ে যাচ্ছেন কেন? অনেকেই বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে মেলাতে চান। আসলে আওয়ামী লীগ চোরের দল, লুটেরার দল। আর বিএনপি গণমানুষের দল।’
ভাঙ্গুড়া উপজেলার বিএনপির আহ্বায়ক নূর মোজাহিদ স্বপনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, আনিছুল হক বাবু, শেখ আবু ওবায়দা তুহিন, নূর মোহাম্মদ মাসুম বগা, পাবনা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আহমেদ মোস্তফা নোমান, জাসাসের আহ্বায়ক খালেদ হোসেন পরাগ, চাটমোহর উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, জেলা কৃষকদলের সভাপতি আবুল হাশেমসহ শীর্ষ নেতারা।

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
৪ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
৪ দিন আগে
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।
৪ দিন আগে
বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"
৪ দিন আগে