প্রতিবেদক, রাজনীতি ডটকম

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষের নাভিশ্বাস চলছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশে গণতন্ত্র নেই, জনগণের ভোটাধিকার নেই, নিরাপদে বেচে থাকার অধিকার নেই। অন্যদিকে এখন তাদের ধৈর্যের সীমা অতিক্রম করেছে। অথচ সরকারের মন্ত্রীরা নির্বোধের মত কথা বলছেন।
আজ শনিবার (১৬ মার্চ) রাজধানীর রূপনগর ও পল্লবী এলাকার ২ ও ৯১ নাম্বার ওয়ার্ড বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মহানগর উত্তর বিএনপির অন্তর্গত ৭১টি ওয়ার্ডের মধ্যে এদিন ৮টি ওয়ার্ডে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অন্যান্য ইফতারে সংগঠনের সদস্য সচিব আমিনুল হক উপস্থিত থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন।
আলোচনাসভায় নজরুল ইসলাম খান বলেন, জনগণের ভোটের অধিকার প্রয়োগের সুযোগ থাকলে ক্ষমতাসীনদের দেখিয়ে দিতো। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে রেখে ডামি প্রার্থী আর ডামি ভোটারদের দিয়ে ডামি নির্বাচন করে ডামি সরকার গঠন করেছে এই আওয়ামী লীগ। যারা গরীব মানুষের সম্পদ লুট করে পাচার করেছে জনগণ তাদের ক্ষমা করবে না। বিএনপির আন্দোলন চলছে। জনগণের অধিকার আদায়ের আন্দোলন বিজয় আসবেই। এই ডামি সরকারের বিরুদ্ধে বিএনপির লড়াই অব্যাহত থাকবে। জনরোষে পতন হবে ক্ষমতাসীনদের।
ইফতার মাহফিলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ড. ফরহাদ হালিম ডোনার, যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, আতাউর রহমান চেয়ারম্যান, আক্তার হোসেনসহ সংগঠন ও থানা ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
২ দিন আগে
শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে
২ দিন আগে
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে