সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু বিএনপির সমাবেশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষ্যে বিএনপির সমাবেশের কার্যক্রম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়েছে। দুপুর আড়াইটায় সমাবেশের মূল কার্যক্রম শুরু হবে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, সমাবেশ মঞ্চে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের নেতাকর্মীরা দলীয় সংগীত ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ’ গানসহ বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশ করছেন।

সমাবেশ মঞ্চের পেছনে ডিজিটাল ডিসপ্লে লাগানো হয়েছে। সেখানে শোভা পাচ্ছে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি। এছাড়া গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারকে নিয়ে বিভিন্ন নেতিবাচক সংবাদের শিরোনাম।

এদিকে সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন বিএনপির ও দলটির বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাদের হাতে দেখা গেছে বাংলাদেশ ও দলের পতাকা।

গত ৫ আগস্টের আগে সাধারণত বিএনপির তাদের সমাবেশের মঞ্চ তৈরি করতেন অস্থায়ীভাবে পিকআপ ভ্যানের ওপর। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বাঁশ ও কাঠের কাঠামোর ওপর মঞ্চ তৈরি করছে দলটি। আর সমাবেশের দুই পাশে বাঁশের খুঁটি দিয়ে ঘেরাও করে চেয়ার বসানো হয়েছে দলের কেন্দ্রীয় কমিটির নেতাদের বসার জন্য।

এদিকে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন, ফকিরাপুল এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। সড়কের ওপর মঞ্চ নির্মাণ ও দলের নেতাকর্মীদের অবস্থানের কারণে নয়াপল্টন ভিআইপি সড়কে যান চলাচল সীমিত হয়ে পড়েছে। কারণে ওই সড়কের মাত্র একটি লেনে কোনো রকম গাড়ি চলাচলের সুযোগ পাচ্ছে।

উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর এ সমাবেশ করার কথা ছিল বিএনপির। কিন্তু ওই দিন বৈরী আবহাওয়ার কারণে তা পিছিয়ে আজকে (মঙ্গলবার) করা হচ্ছে। আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর সভাপতিত্ব করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এছাড়া সমাবেশে দলের স্থায়ী কমিটির নেতারাও বক্তব্য রাখবেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

আওয়ামী লীগের বিচার না করলে রাস্তা খুঁজুন: জামায়াত আমির

শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের দ্বারা যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারও প্রতি কোনো প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি— আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।

৬ দিন আগে

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৬ দিন আগে

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৬ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৭ দিন আগে