‘নির্বাচিত সরকারের মাধ্যমেই দেশে পরিপূর্ণ সংস্কার হবে’

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমেই দেশে পরিপূর্ণ সংস্কার হবে বলে জানিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক।

তিনি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, আমরাও সংস্কারের পক্ষে; তবে সংস্কারটি করতে হবে একটি জনগণের ভোটে নির্বাচিত সরকারের অধীনে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকালে মিরপুর ১২ নম্বর পল্লবীর ‘ধ’ ব্লকের সুলতান মোল্লা স্কুলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে মেহমানদারি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পল্লবী থানাধীন সাংগঠনিক ৯১ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ মেহমানদারির আয়োজন করা হয়।

আমিনুল হক বলেন, সরকারের অনেকেই দায়িত্বশীল জায়গায় থেকে সংস্কারের কথা বলে জনগণের প্রত্যাশা উপেক্ষা করে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই বিষয়গুলো বাংলাদেশের জনগণ কখনোই ভালোভাবে নেবে না।

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের মানুষ গত ১৫ বছর ধরে ভোট দিতে পারেনি। বাংলাদেশের মানুষের ভাষা ও চিন্তাভাবনা বুঝুন। এদেশের জনগণ কি চায়! সেটাকে আপনারা অনুধাবন করুন। দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের জনগণের চাওয়া-প্রত্যাশা পূরণ করুন। মানুষের ভোটাধিকার-নাগরিক অধিকার প্রতিষ্ঠা করুন।

আমিনুল হক বলেন, গত ১৭ বছর ধরে তাদের গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যে লড়াই সংগ্রাম করেছে দেশের জনগণ। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এদেশের মানুষকে স্বৈরাচারী সরকারের ভয়াবহ জুলুম,অত্যাচার,নির্যাতন ও নিপীড়ন সহ্য করতে হয়েছে। বহু মানুষকে গুম খুন ও হত্যার স্বীকার হতে হয়েছে,অনেক মানুষ এখনও পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবন যাপন করছেন এবং গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে বহু ভাইদের প্রাণের বিনিময় ও রক্ত ঝরিয়ে এদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীন বাংলাদেশে আমরা এদেশের জনগণের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ।

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য সাজ্জাদ হোসেন, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি রবীন খান,জাসাস ঢাকা মহানগর উত্তর এর যুগ্ম আহ্বায়ক অ্যাড.লিটন,পল্লবী থানা বিএনপি আহ্বায়ক কামাল হুসাইন খান,সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান, মুকছেদুর রহমান আবির,পল্লবী থানা যুবদলের আহ্বায়ক নূর সালাম, সদস্য সচিব গোলাম কিবরিয়া,ওলামা দল কেন্দ্রীয় কমিটি সদস্য মুফতি গাজী রিয়াজুল ইসলাম,পল্লবী থানা বিএনপি নেতা নূরুল মুক্তাদির দিদার,ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ বাবুল,যুবদল নেতা রাজিব হোসেন পিন্টুসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে মিরপুর ১২ নম্বর বায়তুল মামুর জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন আমিনুল ইসলাম। পরে সন্ধ্যায় এক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশ নেন তিনি।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে