বান্দরবনের ঘটনা সরকারের চূড়ান্ত ব্যর্থতা : দুদু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শামসুজ্জামান দুদু। ফাইল ছবি

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু বলেছেন,পার্বত্য জেলা বান্দরবনে যে ঘটনা দুদিন ধরে ঘটে চলেছে তা ভয়ংকর এবং সরকারের চূড়ান্ত ব্যর্থতা।

শুক্রবার (৫ এপ্রিল) ঝিনাইদহ জেলা বিএনপির উদ্যোগে

ঝিনাইদহে প্রান্তিক পার্কে গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোট ও ভাতের অধিকার আদায়ের সংগ্রামরত নির্যাতিত, নেতা-কর্মীর ও স্বজন হারা পরিবারের সম্মানার্থে

ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

দুদু ব‌লেন, বর্তমানে বাংলাদেশে গণতন্ত্র নির্বাসিত। মানুষ কথা বলতে ভয় পায়। সাংবাদিক সমাজ মন খুলে লিখতে পারেনা।vকারণ এখানে কোনো গণতান্ত্রিক, নির্বাচিত সরকার নাই। যে নির্বাচনের কথা বলা হয় তা সাজানো গোছানো। এই দেশে কোনো জবাবদিহিতামূলক সরকার নেই। এখানে যারা দেশ পরিচালনা করছেন তারা গায়ের জোরে ক্ষমতা দখল করেছে, এবং তথাকথিত নির্বাচনের নামে তারা যেন দেশ পরিচালনার ঠিকাদারি নিয়েছে। এইভাবে বেশি দিন চলতে পারে না। আনতে বিলম্বের এই সরকারকে পদত্যাগ করে সবার কাছে গ্রহণযোগ্য একটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে সত্যিকারের নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। এছাড়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না।'

তি‌নি বলেন, দেশের প্রতিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অস্বাভাবিক ভাবে বেড়ে গেছে। এই বেড়ে যাওয়ার পিছনে সরকার সমর্থিত সিন্ডিকেটের হাত আছে। তাই জিনিসপত্রের দাম কোনোভাবেই সরকার কমাচ্ছে না।

আলোচনা সভার আগে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের শহীদ ইসমাইল হোসেন, শহীদ মিন্টু বিশ্বাস, শহীদ নজরুল ইসলাম, শহীদ রবিউল ইসলাম, শহীদ এলাহী মণ্ডল,শহীদ হুমায়ুন কবির,শহীদ নূর মিয়ার পরিবারকে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ সামগ্রী পৌঁছে দেন শামসুজ্জামান দুধু ।

জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম.এ মজিদ সভাপতিত্ব

সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার সঞ্চালনায় আরো বক্তব্য দেন বাবু জয়ন্ত কুমার কুণ্ডু, মীর রবিউল ইসলাম লাবলু, এ.কে এম ওয়াজেদ,এ্যাডঃ কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ্বাস, আনোয়ারুল ইসলাম বাদশা, এনামুল কবির মুকুল,এম শাহজাহান আলী,আলমগীর হোসেন আলম,মাহবুবুর রহমান শেখর, আসিফ ইকবাল মাখন, আহসান হাবীব রনক, টোকন জোয়াদ্দার, এস.এম সমিনুজ্জামান সমিন, মোঃ রেজাউল ইসলাম, মাহাবুব আলম মিলু, আব্দুর রশিদ মোহন প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

২ দিন আগে

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে